কয়েক দিন আগে একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল স্যামসাং তাদের অনলাইন ইউজারদের জন্য Samsung Galaxy F সিরিজ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে যার দাম 15,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে হবে। এই সিরিজের ফোন লঞ্চের আগেই স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে SM-415F মডেল নাম্বারসহ একটি সাপোর্ট পেজ লাইভ করা হয়েছে এবং মনে করা হচ্ছে এই ফোনটি এই সিরিজের প্রথম স্মার্টফোন হবে। এবার এই ফোনটি একই মডেল নাম্বারের সঙ্গে গীকবেঞ্চ ও গুগল প্লে কনসোলে লিস্টেড করা হয়েছে, সেখান থেকেই ফোনটির নামসহ আরও কিছু উল্লেখযোগ্য স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।
আরও পড়ুন: 5000mAh ব্যাটারী ও পাঁচটি ক্যামেরার সঙ্গে মাত্র 11,499 টাকা দামে লঞ্চ হল নতুন স্টাইলিশ ফোন
আগেই জানা গিয়েছিল এই সিরিজের ফোনগুলি ক্যামেরা সেন্ট্রিক হবে, প্রথমে শুধুমাত্র অনলাইনে এবং পরবর্তী সময়ে অফলাইন রিটেইল স্টোরেও বেচা হবে। একজন টিপস্টার আরও জানিয়েছিলেন যে গ্যালাক্সি এফ সিরিজের প্রথম স্মার্টফোন Samsung Galaxy F41 নামে লঞ্চ করা হবে। এখন গুগল প্লে কনসোলও একই কথা বলছে।
গুগল প্লে কনসোল অনুযায়ী Samsung Galaxy F41 এ Exynos 9611 চিপসেট ও গ্ৰাফিক্সের জন্য ARM Mali G72 GPU এবং 6GB RAM থাকবে। এছাড়া এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে ওয়ান ইউআই 2.0 কাস্টম স্কিনে কাজ করবে। Samsung Galaxy F41 এ 1080 × 2340 পিক্সেল রেজলিউশনযুক্ত এফএইচডি+ ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। গুগল প্লে কনসোল থেকে ফোনটির ফ্রন্ট প্যানেলের ছবিও পাওয়া গেছে, দেখা গেছে এই ফোনে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হবে।
আরও পড়ুন: 8GB RAM এর সঙ্গে আসছে POCO X3, 19,999 টাকা দামে 22 সেপ্টেম্বর হতে পারে লঞ্চ
গীকবেঞ্চে এই ফোনটি SM-F415F মডেল নাম্বারসহ লিস্টেড করা হয়েছে। এই ফোনটি সিঙ্গেল কোরে 348 এবং মাল্টি কোরে 1339 পয়েন্ট পেয়েছে। এই লিস্টিঙেও বলা হয়েছে ফোনটিতে অক্টাকোর এক্সিনস 9611 চিপসেট ও 6 জিবি র্যাম দেওয়া হবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে চলবে।
একটি রিপোর্ট থেকে জানা গেছে ফোনটি 64 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপযুক্ত ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে লঞ্চ করা হতে পারে। রিপোর্টে আরও বলা হয়েছে কোম্পানি শুরুতে এই ফোন অনলাইনে বিক্রি করবে, পরে অফলাইন মার্কেটেও এই ফোন আনা হতে পারে। টিপস্টার ঈশান অগ্ৰবাল জানিয়েছেন এই ফোনটি ব্ল্যাক, ব্লু ও গ্ৰীন কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
আরও পড়ুন: Jio Vs Airtel Vs Vodafone Idea: 100GB পর্যন্ত ডেটা ও ফ্রি ভয়েস কলযুক্ত কোন প্ল্যান বেস্ট?
রিপোর্টে জানানো হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ সিরিজের প্রথম স্মার্টফোন আগামী মাসে লঞ্চ করা হবে। একই প্রসঙ্গে টিপস্টার বলেন Samsung Galaxy F41 ফোনটি সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে লঞ্চ করা হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
