Home খবর Samsung Galaxy Wide5 গুগলে হলো লিস্টেড, ইন্ডিয়াতে Samsung Galaxy F22 5G নামে হবে সেল

Samsung Galaxy Wide5 গুগলে হলো লিস্টেড, ইন্ডিয়াতে Samsung Galaxy F22 5G নামে হবে সেল

Samsung সেইসব মোবাইল ব্র‍্যান্ডে‌র মধ্যে থেকে একটি যা 10,000 টাকার কম দামের স্মার্টফোন‌ও লঞ্চ করে আর 1,00,000 টাকার বেশি দামের মোবাইল‌ও নিয়ে আসে। ভারতীয় বাজারে মজবুত পজিশন বানিয়ে রাখা এই কোম্পানি এখন গ্লোবাল মার্কেটে‌ও আরো একটি বাজেট স্মার্টফোন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। এই নতুন স‍্যামসাং ফোন Samsung Galaxy Wide5 নামের সাথে গুগল কন্সোলে লিস্ট হয়েছে যা খুব শীঘ্রই মার্কেটে এন্ট্রি নেবে। আবার খবর অনুযায়ী এই ফোনটিকে ভারতীয় বাজারে Samsung Galaxy F22 5G নামের সাথে লঞ্চ করা হবে।

Samsung Galaxy Wide5 সম্পর্কে বলা হচ্ছে যে এই ফোনটি ভারতীয় বাজারে Samsung Galaxy F22 5G নামের সাথে লঞ্চ হবে। গুগল প্লে কন্সোলের কথা বললে লিস্টিঙে এই ফোনটি‌কে MediaTek Dimensity 700 চিপসেট যুক্ত বলা হয়েছে। কন্সোলে এই ফোনটি 6জিবি র‍্যাম মেমোরির সাথে সামনে এসেছে যার সাথে অ্যান্ড্রয়েড 11 দেওয়ার কথা বলা হয়েছে। আবার ফোনে 1080 × 2009 পিক্সেল রেজল্যুশনের ডিসপ্লে আর মালী জি57 জিপিইউ দেওয়ার কথাও নিশ্চিত করা হয়েছে। আপাতত স‍্যামসাং গ‍্যালাক্সি ওয়াই5 / গ‍্যালাক্সি এফ22 5জি কবে দেশে লঞ্চ করা হবে এর জন্য অপেক্ষা করা হচ্ছে।

Samsung Galaxy F42 5G ফোনের স্পেসিফিকেশন্স

এই স‍্যামসাং ফোনের ইন্ডিয়া লঞ্চের তথ্য এখনো সামনে আসেনি কিন্তু মিডিয়া রিপোর্ট আর লিক অনুযায়ী এই ফোনে Samsung Galaxy A22 5G ফোনের স্পেসিফিকেশন্স সাপোর্ট করবে। কানাঘুষো শোনা যাচ্ছে যে গ‍্যালাক্সি এ22 5জি ফোনটিকে অ্যান্ড্রয়েড 11 বেস্ড ওয়ান ইউআই 3.0 এর সাথে মিডিয়াটেক ডায়মনসিটি 700 চিপসেটে লঞ্চ করা হয়েছে। লেটেস্ট গুগল প্লে কন্সোলেও স‍্যামসাং ফোনটিকে এই চিপসেট যুক্ত দেখানো হয়েছে। আবার লিস্টিঙে যেখানে 6জিবি র‍্যাম মডেল সামনে এসেছে আবার গ‍্যালাক্সি এ22 মার্কেটে 8জিবি র‍্যাম ভেরিয়েন্টে‌ও সেলের জন্য উপলব্ধ।

ফোটোগ্রাফির জন্য গ‍্যালাক্সি এফ42 5জি ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেখা যেতে পারে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারের 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা দেওয়া থাকতে অ যা অপ্টিকাল ইমেজ স্টেবেলাইজেশান (OIS) ফিচার যুক্ত হবে। এর সাথেই ফোনে এফ/2.2 অ্যাপার্চারের 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর এফ/2.4 অ্যাপার্চারের 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেখা যেতে পারে। সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য এই স‍্যামসাং ফোনে এফ/2.0 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া যেতে পারে।

Samsung Galaxy F42 5G / Samsung Galaxy Wide5 এই দুটি নাম একটি ফোনের‌ই এতে 6.6 ইঞ্চির ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেখা যেতে পারে যা 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করবে। আবার বেসিক কানেক্টিভিটি ফিচারের সাথে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য স‍্যামসাং ফোনে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া যেতে পারে যা 15ওয়াট ফাস্ট চার্জিং টেকনিক যুক্ত হবে। আপাতত ফোনের লঞ্চ ডেটের জন্য এখনো কোম্পানির ঘোষণার অপেক্ষা করতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন