সাউথ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি স্যামসাং খুব তাড়াতাড়ি ভারতে তাদের এম সিরিজের নতুন স্মার্টফোন পেশ করতে চলেছে। কোম্পানি দীর্ঘ দিনের প্রতিক্ষার পর এই নতুন সিরিজে গ্যালাক্সি এম10, গ্যালাক্সি এম20 ও গ্যালাক্সি এম30 স্মার্টফোন লঞ্চ করবে। দীর্ঘদিন ধরেই এই সিরিজের বিভিন্ন ডিভাইস সম্পর্কে তথ্য সামনে আসছে। এবার স্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে স্যামসাং গ্যালাক্সি এম10 এর সাপোর্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে।
মোটো জি7 এর সঙ্গে মোটো জেড5 প্রে লঞ্চের প্রস্তুতি, ওয়াটারড্রপ নচ এই ফোনের তথ্য হল লিক
এই সাপোর্ট পেজ সর্বপ্রথম ড্রয়েড শাউটের নজরে আসে। আপাতত এই সাপোর্ট পেজে ডিভাইস সম্পর্কে কোনো তথ্য বলা হয়নি। তবে এই সাপোর্ট পেজ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি স্যামসাং গ্যালাক্সি এম10 ফোনটি পেশ করার পরিকল্পনা করছে।
স্যামসাং গ্যালাক্সি এম10 সম্পর্কে গুজব আছে যে কোম্পানি ফোনটি 10,000 টাকারও কম দামে লঞ্চ করতে পারে। এই ডিভাইসটি মেক ইন প্রোগ্ৰামের মধ্যে বানানো হচ্ছে, যার দরুন ফোনটির থাম কম রাখা হতে পারে। এখনও পর্যন্ত ডিভাইসের লঞ্চ সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য সামনে আসেনি।
আমাজন ইন্ডিয়াতে লিস্টেড হল হুয়াই ওয়াই9 (2019) স্মার্টফোন, খুব তাড়াতাড়ি ভারতে হবে লঞ্চ
স্যামসাং গ্যালাক্সি এম10 গীকবেঞ্চে 3 জিবি র্যামের সঙ্গে লিস্টেড করা হয়েছে। আগের লিক থেকে জানা গেছে ফোনটি 16 জিবি ও 32 জিবির দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। গীকবেঞ্চ অনুযায়ী এই ফোনে 1.59 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে এক্সনোস 7870 চিপসেটসহ পেশ করা হতে পারে। গ্যালাক্সি এম10 ওয়াইফাই এলিয়েনে এসএম-এম105এফ মডেল নাম্বারের সঙ্গেও লিস্টেড করা হয়েছে। লিস্টিং অনুযায়ী কোম্পানি এতে 2.5 গিগাহার্টসের ওয়াইফাই কানেক্টিভিটি চেক করেছে।
প্রসঙ্গত আইএএনএস তাদের রিপোর্টে বলেছে জানুয়ারি মাসে স্যামসাং ভারতে তাদের গ্যালাক্সি এম সিরিজের ফোন লঞ্চ করে দেবে। স্যামসাং গ্যালাক্সি এম সিরিজ লঞ্চের সঙ্গে সঙ্গে গ্যালাক্সি জে সিরিজ ও গ্যালাক্সি অন সিরিজ বন্ধ করে দেবে। 91মোবাইলস এর আগেও গ্যালাক্সি এম সিরিজ সম্পর্কে একাধিক এক্সক্লুসিভ খবর পেশ করেছে।
শাওমি স্মার্টফোনের দাম বাড়ার খবর মিথ্যা, কোম্পানি পোস্ট করে জানিয়ে দিল
গ্যালাক্সি এম20 সম্পর্কে আগেই বলা হয়েছে এতে ডুয়েল ক্যামেরা, নচ ডিসপ্লে, 3.5 এমএম জ্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট দেখা যাবে। এই ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও 5,000 এমএএইচ ব্যাটারী দেওয়া হতে পারে।











