Samsung কিছু দিন আগে ভারতে তাদের ‘গ্যালাক্সি এম’ সিরিজের নতুন ফোন Samsung Galaxy M21 লঞ্চ করেছিল। এই ফোনটি 6,000 এমএএইচ ব্যাটারী ও ট্রিপল রেয়ার ক্যামেরার মতো ফিচারযুক্ত এই ফোনটি কোম্পানির পক্ষ লো বাজেট সেগমেন্টে পেশ করা হয়েছিল। মার্কেটে Samsung Galaxy M21 চলে আসার পর এবার এই সিরিজের একটি নতুন ফোন Samsung Galaxy M51 সম্পর্কে জানা গেছে। মিডিয়া রিপোর্টে শেয়ার করা এই ফোনটির ফোটো থেকে এর লুক ও ডিজাইনের সঙ্গে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে।
প্রসঙ্গত মনে করিয়ে দিই কিছু দিন আগে আমরাও Samsung Galaxy M51 সম্পর্কে এক্সক্লুসিভ রিপোর্ট পেশ করেছিলাম। আমরা জানিয়েছিলাম ভারতের নয়ডায় অবস্থিত ফ্যাক্টরীতে এই ফোন তৈরি করা হবে এবং এদেশে SM-M515 মডেল নাম্বারের সঙ্গে এই ফোনটি লঞ্চ করা হবে। এবার আনলিকসের পক্ষ থেকে Samsung Galaxy M51 এর রেন্ডার ভিডিও ও ফোটো শেয়ার করা হয়েছে। Samsung Galaxy M51 ফোনটির লুক সম্পর্কে বলা হচ্ছে এই ফোনটি অনেকটা কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy S10 Lite এর মতো দেখতে হবে।
Samsung Galaxy M51
ভিডিওতে দেখা গেছে Samsung Galaxy M51 ফোনটিতে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে। ফোনটির ফ্রন্ট প্যানেলে স্ক্রিনের তিনদিক সম্পূর্ণভাবে সাইড প্যানেলের সঙ্গে মিলিত তবে নিচের দিকে একটু বেশি চিন পার্ট দেওয়া হয়েছে। ডিসপ্লের ওপরের বাঁদিকে পাঞ্চ হোল দেওয়া হয়েছে এবং এর মধ্যেই ফোনের সেলফি ক্যামেরা অবস্থিত। Samsung Galaxy M51 ফোনটির ব্যাক প্যানেল যথেষ্ট শাইনি এবং এটি গ্লাস বডি দিয়ে তৈরি হতে পারে।
আরও পড়ুন: Jio Fiber ইউজাররা পাবেন দ্বিগুণ ডেটা, জেনে নিন কিভাবে
Samsung Galaxy M51 এর ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির রেয়ার প্যানেলে ওপরের ডানদিকে স্কোয়ার শেপে এই রেয়ার ক্যামেরা সেটআপ অবস্থিত। এই ক্যামেরা সেটআপের মধ্যে ডানদিকে ভার্টিক্যাল শেপে পরপর তিনটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই সেন্সরগুলির বাঁদিকে ফ্ল্যাশ লাঈট দেওয়া হয়েছে এবং এর নিচে সেন্সর ও পিক্সেল ডিটেইলস লেখা আছে। Samsung Galaxy M51 এর ব্যাক প্যানেলে মাঝ বরাবর চারকোনা শেপের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ব্যাক প্যানেলেই নিচের দিকে Samsung এর ব্র্যান্ডিং আছে।
Samsung Galaxy M51 ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার বাটন দেওয়া হয়েছে এবং এর নিচে পাওয়ার বাটন অবস্থিত। একইভাবে ফোনটির বাঁদিকের প্যানেলে সিম স্লট অবস্থিত। Samsung Galaxy M51 এর ওপরের প্যানেলে 3.5 এমএম হেডফোন জ্যাক ও নিচের প্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। ভিডিওতে দেখা গেছে এই ইউএসবি পোর্টের ডানদিকে স্পীকার গ্ৰিল আছে ও বাঁদিকে খালি।
Samsung Galaxy M21
কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy M21 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং একইভাবে এর দ্বিতীয় ভেরিয়েন্টে 6 জিবি র্যাম ও 128 জিবি মেমরি আছে। কোম্পানি তাদের Samsung Galaxy M21 ফোনটির 4 জিবি র্যাম ভেরিয়েন্ট 13,499 টাকা এবং 6 জিবি র্যাম ভেরিয়েন্ট 15,499 টাকা দামে লঞ্চ করেছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে আমাজন ইন্ডিয়া থেকে ফোনটি Midnight Blue ও Raven Black কালার ভেরিয়েন্টে কেনা যায়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









