Home খবর ভারতে আসছে Samsung এর নতুন 5G ফোন Galaxy S20 FE, ওয়েবসাইটে হল লিস্টেড

ভারতে আসছে Samsung এর নতুন 5G ফোন Galaxy S20 FE, ওয়েবসাইটে হল লিস্টেড

স‍্যামসাং গত সেপ্টেম্বর মাসে তাদের ফ্ল‍্যাগশিপ ‘গ‍্যালাক্সি এস20’ সিরিজে Samsung Galaxy S20 Fan Edition লঞ্চ করেছিল এবং এর এক মাস পর ফোনটি ভারতেও পেশ করা হয়। তবে আন্তর্জাতিক মার্কেটে Samsung Galaxy S20 FE 5জি সাপোর্টের সঙ্গে লঞ্চ করা হলেও ভারতে ফোনটির 4জি ভেরিয়েন্ট আনা হয়। এবার শোনা যাচ্ছে কোম্পানি ভারতে ফোনটির 5জি ভার্সন আনতে চলেছে এবং ভারতীয় সার্টিফিকেশন সাইটেও ফোনটি লিস্টেড করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সামনে এল Samsung Galaxy A52 5G এবং Galaxy A72 5G এর অফিসিয়াল ছবি, এবার হবে লঞ্চ

ভারতীয় সার্টিফিকেশন সাইট BIS এ Samsung Galaxy S20 FE 5G ফোনটি লিস্টেড করা হয়েছে এবং সাইটে ফোনটির মডেল নাম্বার SM-G781B/DS বলা হয়েছে। এই লিস্টিং দেখে বোঝা যাচ্ছে কোম্পানি ভারতে এই ফোনটির 5জি মডেল পেশ করতে চলেছে। স‍্যামসাঙের অফিসিয়াল ওয়েবসাইটেও Samsung Galaxy S20 FE এর সাপোর্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। বর্তমানে ভারতের Samsung Galaxy S20 FE ফোনটি এক্সিনস 990 চিপসেটে রান করে, তবে ফোনটির 5জি মডেল কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 865 চিপসেটে কাজ করতে পারে।

Samsung Galaxy S20 FE

কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy S20 FE ফোনটি ইনফিনিটি ‘ও’ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনে বেজল লেস ডিজাইন যোগ করা হয়েছে এবং স্ক্রিনের ওপর দিকে মাঝ বরাবর সেলফি ক‍্যামেরার জন্য পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই পাঞ্চ হোলের সাইজ মাত্র 3.34mm। এই ফোনে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এই ডিসপ্লে 120 হার্টস রিফ্রেসরেট ও 240 হার্টস টাচ স‍্যাম্পেলিং রেটে ভিজুয়াল দিতে সক্ষম।

আরও পড়ুন: Xiaomi এর কীর্তি: এখন ‘হাওয়া’য় চার্জ হবে স্মার্টফোন, এসে গেল নতুন টেকনোলজি

Samsung Galaxy S20 FE ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা স‍্যামসাং ওয়ান ইউআইতে কাজ করে। ভারতের মার্কেটে এই ফোনে প্রসেসিঙের জন্য 2.73 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 64 বিট 7 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি স‍্যামসাঙের নিজস্ব এক্সিনস 990 চিপসেট দেওয়া হয়েছে। ভারতে এই ফোনটি 8 জিবি র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর সঙ্গে এতে 128 জিবি ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এর মেমরি 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়। 

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy S20 FE তে ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকের কোণায় ভার্টিক‍্যাল শেপে আয়তাকার ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের ডুয়েল পিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভারতীয় সাইটে লিস্টেড হল Redmi Note 10, ইতিহাস গড়তে চলেছে Xiaomi

Samsung Galaxy S20 FE ফোনটি ওয়াটারপ্রুফ করার জন্য এটি আইপি68 রেটেড করা হয়েছে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানারের পাশাপাশি ফেস আনলক ফিচার আছে। কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy S20 FE তে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি ওয়ারলেস চার্জিং ও ওটিজি সাপোর্ট করে। ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 49,999 টাকা এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট 53,999 টাকা দামে সেল করা হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন