2025 সালের জানুয়ারি মাসে Samsung Galaxy S25 সিরিজ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজের অধীনে Samsung Galaxy S25, Samsung Galaxy S25 Plus এবং Samsung Galaxy S25 Ultra স্মার্টফোনগুলি লঞ্চ করা হতে পারে। সম্প্রতি এই ফোনগুলি সম্পর্কে বেশ কিছু লিক প্রকাশ্যে আসছে। এবার ভারতের BIS ওয়েবসাইটে Galaxy S25 ফোনটি লিস্টেড হয়েছে। তাই ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লেটেস্ট লিস্টিং এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে।
Samsung Galaxy S25 এর বিআইএস লিস্টিং
- বিআইএস লিস্টিঙে Samsung Galaxy S25 সিরিজের ভ্যানিলা মডেল S25 ফোনটি SM-931B/DS মডেল নাম্বার সহ দেখা গেছে।
- মনে করিয়েদিই ভ্যানিলা Galaxy S24 এবং S23 মডেলের SM-921B/DS এবং SM-911B/DS মডেল নাম্বার ছিল।
- আগের মডেলের নাম্বার অনুযায়ী SM-931B/DS মডেল নাম্বার আপকামিং Samsung Galaxy S25 ফোনের হবে।
- BIS লিস্টিঙের মাধ্যমে জানা গেছে ফোনটি শীঘ্রই ভারতে S25+ এবং S25 Ultra সহ লঞ্চ করা হবে।
- জানিয়ে রাখি সার্টিফিকেশন সাইটের মাধ্যমে বেশি কিছু তথ্য জানা যায়নি। স্যামসাঙ সাধারণত অফিসিয়াল লঞ্চের বেশ কিছু ঘন্টা পরে ভারতীয় বাজারের জন্য তাদের গ্যালাক্সি ফোনের দাম এবং সেল ডিটেইলস জানানো হয়।
রিপোর্ট অনুযায়ী গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট ক্যালিফোর্নিয়াতে করা হবে বলে আশা করা হচ্ছে। 22 জানুয়ারি এই লঞ্চ ইভেন্ট করা হতে পারে। আপকামিং S25 সিরিজের তিনটি মডেল দেশ জুড়ে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট সহ লঞ্চ করা হতে পারে। প্রকাশ্যে আসা লিক রেন্ডারের মাধ্যমে ভ্যানিলা Galaxy S25 ফোনে ক্যামেরা সেন্সরে কনসেন্ট্রিক রিংস ছাড়া অন্যান্য কোনো ধরনের পরিবর্তন করা হবে না বলে জানা গেছে। এই ফোনটি মুন নাইট ব্লু, সিলভার শ্যাডো, স্পার্কলিং ব্লু এবং স্পার্কলিং গ্রীন মতো কালার অপশনে লঞ্চ করা হতে পারে।
Samsung Galaxy S25 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- Samsung Galaxy S25 ফোনে QHD+ রেজোলিউশন সাপোর্টেড 6.2 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন ডায়নেমিক AMOLED 2X LTPO প্যানেল দিয়ে তৈরি করা হতে পারে। এতে অ্যাডভান্স ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।
- ফটোগ্রাফির জন্য Galaxy S25 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। প্রকাশ্যে আসা লিক অনুযায়ী ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর সাপোর্ট করবে। একইসঙ্গে এতে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং টেলিফটো সেন্সর থাকতে পারে। একইভাবে আগের S24 মডেলের মতোই আপকামিং ফোনের ফ্রন্ট প্যানেলে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
