লঞ্চের আগেই প্রকাশ্যে এল Samsung Galaxy S25 FE স্মার্টফোনের ডিজাইন, দেখে নিন রেন্ডার ইমেজ

ফ্ল্যাগশিপ Galaxy S25 সিরিজের আপকামিং Samsung Galaxy S25 FE স্মার্টফোন হতে চলেছে। এখনও পর্যন্ত আসন্ন FE মডেল সম্পর্কে বেশি কিছু জানা যায়নি, তবে লিক রেন্ডারের মাধ্যমে স্মার্টফোনটির সম্পূর্ণ ডিজাইন দেখা গেছে। OnLeaks এবং SammyGuru এর মাধ্যমে রেন্ডার প্রকাশ্যে এসেছে। এর মাধ্যমে 5K কোয়ালিটি ও 360 ডিগ্রী ভিউ সহ Galaxy S25 FE স্মার্টফোনটির সম্পূর্ণ ডিজাইন দেখা গেছে। গত অক্টোবর মাসে আগের Galaxy S24 FE মডেলটি লঞ্চ করা হয়েছিল, তাই এখনও পর্যন্ত S25 FE স্মার্টফোনটি লঞ্চের জন্য কিছুটা সময় বাঁকি আছে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Samsung Galaxy S25 FE স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy S25 FE এর ডিজাইন (লিক)

  • লিক রেন্ডার অনুযায়ী Galaxy S25 FE স্মার্টফোনটির ডিজাইন Galaxy S25 স্মার্টফোনের মতো দেখাচ্ছে। এই স্মার্টফোনটিতে ফ্ল্যাট ফ্রেম এবং কর্নার দেওয়া হয়েছে। স্মার্টফোনটিতে অত্যন্ত পাতলা বেজাল রয়েছে, যার ফলে দুর্দান্ত স্ক্রিন এবং প্রিমিয়াম ডিজাইন দেখা গেছে।
  • স্মার্টফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, এতে Galaxy S25 স্মার্টফোনের মতো ভার্টিক্যাল পজিশনে তিনটি আলাদা আলাদা ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
  • লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Galaxy S25 FE স্মার্টফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.7 ইঞ্চির Super AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এটিও Galaxy S24 FE স্মার্টফোনের মতো থাকবে।
  • তবে এই স্মার্টফোনটিতে 1,900 নিটস পিক ব্রাইটনেস থেকে বাড়িয়ে 2,600 নিটস পিক ব্রাইটনেস দেওয়া হতে পারে। এর ফলে দারুণ আউটডোর ভিজিবিলিটি পাওয়া যাবে।
  • Galaxy S25 FE স্মার্টফোনটির ডায়মেনশন 161.4 x 76.6 x 7.4mm হবে বলে জানা গেছে। আপকামিং স্মার্টফোনটির থিকনেস Galaxy S25 (7.2mm) স্মার্টফোনের থেকে কিছুটা বেশি হবে, তবে Galaxy S24 FE (8mm) স্মার্টফোনের তুলনায় পাতলা হবে।

কেমন হতে পারে Samsung Galaxy S25 FE স্মার্টফোনের স্পেসিফিকেশন:

  • আগের প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Samsung Galaxy S25 FE স্মার্টফোনটিতে MediaTek Dimensity 9400 প্রসেসর দেওয়া হতে পারে, এটি FE সিরিজের ক্ষেত্রে একটি আপগ্রেড বলে মনে করা হচ্ছিল।
  • তবে সম্প্রতি Geekbench লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Galaxy S25 FE স্মার্টফোনটিতে Exynos 2400 চিপসেট দেওয়া হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।
  • একই চিপসেট Galaxy S24 FE ও Galaxy S24 সিরিজেও ব্যাবহার করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে সঠিক তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।
  • Galaxy S25 সিরিজের মতো Galaxy S25 FE স্মার্টফোনটির ফ্রন্টেও 12MP ক্যামেরা থাকবে বলে মনে করা হচ্ছে। এটি Galaxy S24 FE স্মার্টফোনের 10MP ফ্রন্ট ক্যামেরার তুলনায় আপগ্রেডেড।
  • একইসঙ্গে Galaxy S25 FE স্মার্টফোনটি Android 16 এবং One UI 8 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

এখনও পর্যন্ত Galaxy S25 FE স্মার্টফোনটি লঞ্চের বেশি কিছু সময় বাঁকি রয়েছে। তবে যদি Samsung তাদের লঞ্চের ধারা বজায় রাখে, তাহলে আগামী অক্টোবর মাসে আপকামিং স্মার্টফোনটি পেশ করা হতে পারে। আসন্ন Galaxy S25 FE স্মার্টফোনটি গ্লোবাল সহ ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here