ক্রমাগত Samsung Galaxy S25 সিরিজের লিক প্রকাশ্যে আসছে। এবার বেঞ্চমার্কিং ওয়েবসাইট গীকবেঞ্চে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সহ এই সিরিজের Samsung Galaxy S25+ ফোনের ইউরোপীয় মডেলটি দেখা গেছে। এই ফোনটিতে Exynos চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি প্রকাশ্যে আসা লিস্টিং সম্পর্কে।
Samsung Galaxy S25+ এর গীকবেঞ্চ লিস্টিং
- গীকবেঞ্চে Samsung Galaxy S25+ ইউরোপীয় মডেলটি SM-S936B মডেল নাম্বার সহ দেখা গেছে।
- লিস্টিঙের মাদারবোর্ড সেকশনে ‘S5E9955’ চিপ লেখা রয়েছে, এর ফলে ফোনটিতে আপকামিং Exynos 2500 প্রসেসর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
- জানিয়ে রাখি এর আগে রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছিল Samsung Galaxy S25+ সিরিজের সমস্ত মডেলে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট দেওয়া হবে।
- গীকবেঞ্চে Exynos চিপসেট সহ দেখার ফলে এই সিরিজের কমপক্ষে একটি ফোনে আলাদা চিপসেট দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
- লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Samsung Galaxy S25 Plus ফোনটিতে অ্যান্ড্রয়েড 15 ওএস এবং 12GB RAM দেওয়া হতে পারে। এছাড়াও ফোনটি একধিক স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে।
- Exynos 2500 চিপসেটে 2টি 1.80Hz কোর, 5টি 2.36GHz কোর, 2টি 2.75GHz কোর এবং একটি 3.30GHz কোর রয়েছে।
- গীকবেঞ্চে Samsung Galaxy S25+ ফোনটি সিঙ্গেল কোর রাউন্ডে 2359 স্কোর এবং মাল্টি কোর রাউন্ডে 8141 স্কোর পেয়েছে।
- Exynos 2400 চিপসেট সহ আগের মডেল Galaxy S24+ ফোনটি সিঙ্গেল কোর রাউন্ডে 1992 স্কোর এবং মাল্টি কোর রাউন্ডে 6604 স্কোর পেয়েছিল। অর্থাৎ আপকামিং মডেলটি শক্তিশালী এবং আরও ভালো পারফরমেন্স দিতে সক্ষম হবে।
আপকামিং Exynos 2500 চিপসেটে AMD এর RDNA আর্কিটেকচারে তৈরি Xclipse 950 GPU ব্যাবহার করা হতে পারে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে Vulkan 1.3 API সাপোর্ট থাকতে পারে, এর ফলে ডিভাইস প্রোফাইল, ডায়নামিক রেন্ডারিং, অতিরিক্ত ডায়নামিক স্টেট এবং আরও ভালো সিংক্রোনাইজেশন API এর মতো বিভিন্ন ফিচার পাওয়া যাবে। প্রসঙ্গত স্যামসাঙ তাদের Exynos 2500 চিপসেটটি 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি করেছে বলা জানা গেছে।
জানিয়ে রাখি Exynos 2500 চিপসেট ব্যাবহারের পরিকল্পনা কোম্পানি বাতিলও করে দিতে পারে। গীকবেঞ্চ লিস্টিং প্রকাশ্যে আসার পর কিছুও হতে পারে। কোম্পানির Galaxy S25 সিরিজের S25, S25 Plus এবং S25 Ultra ফোনগুলি আগামী বছর অর্থাৎ 2025 সালে বাজারে পেশ করা হবে।
