Samsung Galaxy S26 লঞ্চের পর‌ই 6000 টাকা কমে গেল Galaxy S25 5G ফোনের দাম, জেনে নিন নতুন দাম

ভারতের বাজারে Samsung Galaxy S26 5G স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। এক‌ই সঙ্গে কোম্পানির পক্ষ থেকে Galaxy S26+ এবং S26 Ultra ফোনগুলিও পেশ করা হয়েছে। নতুন Galaxy S26 সিরিজ লঞ্চের সঙ্গে সঙ্গেই কোম্পানির আগের জেনারেশনের Samsung Galaxy S25 5G ফোনের দাম বেশ কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। এই ফোনটি 80,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, তবে বর্তমানে এই ফোনটি লঞ্চ প্রাইসের চেয়ে 6,000 টাকা কম দামে কেনা যাবে।

ভারতে Samsung Galaxy S25 5G ফোনটি 12GB RAM + 256GB Storage সহ 80,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এখন এই ফোনটি 74,999 টাকা দামে সেল করা হচ্ছে। অর্থাৎ Galaxy S25 ফোনটি 6 হাজার টাকা কম দামে সেল করা হচ্ছে। এটি এই ফোনের সেলিং প্রাইস এবং এই দামে ফোনটি কেনার জন্য কোনো ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড দরকার নেই।

স্যামসাং ইন্ডিয়া অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট আমাজন এবং ফ্লিপকার্টের মাধ্যমেও Samsung Galaxy S25 5G ফোনটি 74,999 টাকা দামে সেল করা হচ্ছে। জানিয়ে রাখি নতুন Samsung Galaxy S26 ফোনটি 87,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। অর্থাৎ হিসাব করলে দেখা যাবে Samsung Galaxy S25 ফোনটি Galaxy S26 ফোনের তুলনায় 13,000 টাকা কম দামে কেনা যাবে।

Samsung Galaxy S25 5G ফোনে Qualcomm Snapdragon 8 Elite চিপসেট রয়েছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর Orion CPU 4.32GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টিঙে এই ফোনটি 21,85,567 AnTuTu Score পেয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এতে Adreno 740 GPU এবং মোবাইল গেমিঙের জন্য Gen 2 AI Engine দেওয়া হয়েছে।

 

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S25 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে 50MP প্রাইমারি OIS সেন্সরের সঙ্গে 120° FoV ও সুপার নাইট মোড সাপোর্টেড 2MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3X অপটিক্যাল জুম সহ 10MP টেলিফটো লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির ক্যামেরা 4K UHD@60fps এবং সুপার স্লো মোশন @960fps ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।

Samsung Galaxy S25 5G ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.2-ইঞ্চির FHD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। Dynamic AMOLED 2x প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 1300nits পীক ব্রাইটনেস এবং HDR10+ আউটপুট দিতে সক্ষম। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সুরক্ষার জন্য গোরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন রয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Samsung Galaxy S25 5G ফোনে 4,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 11 ঘন্টা, 49 মিনিট PC Mark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনটি ওয়্যারলেস চার্জিং এবং ওয়্যারলেস পাওয়ারশেয়ার ফিচার সাপোর্ট করে।

এবার প্রশ্ন ওঠে Galaxy S25 ফোনটি কি কেনা উচিৎ না কি Galaxy S26 ফোনটি নেওয়া ভালো? জানিয়ে রাখি এই দুটি ফোনের দামে 13 হাজার টাকার পার্থক্য রয়েছে। নতুন Galaxy S26 ফোনে Exynos 2600 চিপসেট দেওয়া হয়েছে, অপরদিকে Galaxy S25 ফোনটি স্ন্যাপড্রাগন চিপসেটে কাজ করে। উভয়ের মধ্যে পারফরমেন্সের দিক থেকে খুব বেশি তফাৎ নেই। Galaxy S25 ফোনে দীর্ঘ দিন পর্যন্ত সফটওয়্যার সাপোর্ট পাওয়া যাবে। One UI 8.5 ভার্সনে আপগ্ৰেডের পর এই ফোনেও Galaxy S26 ফোনের বেশিরভাগ Galaxy AI ফিচার উপভোগ করা যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here