2025 সালের জানুয়ারি মাসে Samsung Galaxy S24 ফোনের আপগ্রেড ভার্সন হিসেবে Samsung Galaxy S25 সিরিজ লঞ্চ করা হতে পারে। এবারে অন্য তারিখে এই সিরিজের ফোনগুলি লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। জানিয়ে রাখি সময় পরিবর্তনের জন্য দক্ষিণ কোরিয়ার থেকে একদিন আগে Samsung Galaxy S25 সিরিজ গ্লোবাল বাজারে লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক গ্যালাক্সি আনপ্যাকড 2025 ইভেন্ট ডেট এবং অন্যান্য তথ্য ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy S25 এর সম্ভাব্য লঞ্চ ডেট
- দক্ষিণ কোরিয়ার FNNews এর মাধ্যমে আসা খবর অনুযায়ী আগামী 23 জানুয়ারি Samsung Galaxy S25 সিরিজ লঞ্চ করা হবে। তবে টিপস্টার ম্যাক্স জাম্বোর বক্তব্য অনুযায়ী 22 জানুয়ারি এই সিরিজ লঞ্চ করা হবে। এই ডেটগুলি দেশের সময় হিসেবে আলাদা বলে মনে করা হচ্ছে।
- এই সিরিজের গ্লোবাল লঞ্চ ক্যালিফোর্নিয়াতে হতে পারে। আগের মডেল Samsung Galaxy S24 ফোনের লঞ্চ ইভেন্ট সান হোস, ক্যালিফোর্নিয়াতে করা হয়েছিল। তবে এস23 সিরিজের ইভেন্ট সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া হয়েছিল।
Samsung Galaxy S25 সিরিজের সম্ভাব্য মডেল
Samsung Galaxy S25 সিরিজে তিনটি মডেল লঞ্চ করা হতে পারে। এতে Samsung Galaxy S25 (SM-S931), Samsung Galaxy S25 Plus (SM-S936), এবং Samsung Galaxy S25 Ultra (SM-S938) স্মার্টফোন রয়েছে। অন্যদিকে রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy S25 Slim এডিশনও (SM-S937U) থাকতে পারে। তবে এপিল মাসে স্লিম মডেল লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে স্যামসাঙ আপকামিং ইভেন্টের শুধুমাত্র ফোনগুলি টিজ করবে বলে মনে করা হচ্ছে। স্লিম মডেলে 6.55 ইঞ্চির ডিসপ্লে, পাতলা প্রোফাইল, সিঙ্গেল ক্যামেরা কিন্তু আল্ট্রা লেবেল ক্যামেরা দেওয়া হতে পারে। এছাড়া স্যামসাঙ 5 জানুয়ারি থেকে প্রি-অর্ডার নেওয়া শুরু করতে পারে।
Samsung Galaxy S25 সিরিজের সম্ভাব্য কালার
Samsung Galaxy S25 এবং Galaxy S25 Plus ফোনগুলি নতুন কালার অপশনে লঞ্চ করা হতে পারে। এতে স্পার্কলিং ব্লু, স্পার্কলিং গ্রিন, পিঙ্ক গোল্ড, কোরাল রেড এবং ব্লু/ব্ল্যাক রয়েছে। তবে Galaxy S25 Ultra মডেল টাইটেনিয়াম পিঙ্ক/সিলভার, টাইটেনিয়াম ব্লু/ব্ল্যাক এবং টাইটেনিয়াম জেড গ্রিন কালার অপশনে পেশ করা হতে পারে।
Samsung Galaxy S25 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Samsung Galaxy S25 ফোনটিতে 6.17 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। প্লাস মডেলে 6.7 ইঞ্চির এবং আল্ট্রা মডেলে 6.9 ইঞ্চির ডিসপ্লে যোগ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
- প্রসেসর: Samsung Galaxy S25, Samsung Galaxy S25 Plus এবং Ultra ফোনে এখনও পর্যন্ত শক্তিশালী কোয়ালকমের Snapdragon 8 Elite প্রসেসর যোগ করা হতে পারে। গ্যালাক্সি ভেরিয়েন্টের জন্য কাস্টম Snapdragon প্রসেসর ব্যাবহার করবে বলে আশা করা হচ্ছে।
- ক্যামেরা: Samsung Galaxy S25 এবং Galaxy S25 Plus ফোনগুলিতে 50MP প্রাইমারি লেন্স দেওয়া হতে পারে। তবে Galaxy S25 Ultra ফোনে 200MP HP2 প্রাইমারি সেন্সর, 50MP ISOCELL JN3 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 50MP 5x টেলিফটো সেন্সর এবং 10MP 3x টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য থাকা ক্যামেরা সেন্সর সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি।
- সফটওয়্যার: Samsung Galaxy S25 সিরিজের ফোনগুলি Android 15 এবং One UI 7 সহ লঞ্চ করা হতে পারে।
