Home খবর Galaxy S25 Ultra ফোনের Titanium ফ্রেম বাঁচালো সৈন্যের প্রাণ! জেনে নিন বিস্তারিত

Galaxy S25 Ultra ফোনের Titanium ফ্রেম বাঁচালো সৈন্যের প্রাণ! জেনে নিন বিস্তারিত

এই বছরের শুরুতে Samsung তাদের Galaxy S25 এবং Galaxy S25 Plus স্মার্টফোনের সঙ্গেই তাদের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন Samsung Galaxy S25 Ultra লঞ্চ করেছিল। সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী এই Ultra মডেলের দৌলতে এক ইউক্রেন সৈন্যের প্রাণ রক্ষা পেয়েছে। খবর পাওয়া গেছে শার্পনেলের একটি বড় টুকরো ফোনে ধাক্কা খেয়েছিল। এর ফলে Galaxy S25 Ultra ফোনটির গ্লাস ভেঙ্গে গেছে ঠিকই, তবে টাইটেনিয়াম চেসিসে এটি আতকে দিয়েছে। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

Samsung Galaxy S25 Ultra ফোনে আটকালো শার্পনেল

এই প্রথম এই ধরনের ঘটনা ঘটল, এমন কিন্তু নয়। এর আগে 2023 সালেও একটি Samsung স্মার্টফোন একটি গুলি আটকিয়েছিল, ফলে আরেক ইউক্রেনীয় সৈন্যের প্রাণ বেঁচেছিল। তবে এই ঘটনায় ফোনটির ব্যাক ও ফ্রন্ট উভয় প্যানেল এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে সেটি আর সারানো সম্ভব হয়নি। ভারতের বাজারে বর্তমানে Samsung Galaxy S25 Ultra ফোনটি 1,29,999 টাকা থেকে 1,65,999 টাকা পর্যন্ত দামে সেল করা হয়।