স্যামসাঙের এই বছরের সবচেয়ে বড় স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতের বাজারে শক্তিশালী স্পেসিফিকেশন এবং অ্যাডভান্স ফিচার সহ Samsung Galaxy S26 সিরিজ পেশ করা হয়েছে। এই সিরিজের অধীনে Galaxy S26, S26+ এবং S26 Ultra নামের তিনটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই ফোনগুলির দাম কত এবং এগুলির ডিসকাউন্ট ও অফার সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Samsung Galaxy S26 সিরিজের দাম
Samsung Galaxy S26 এবং Galaxy S26+ ফোনদুটি 12GB RAM সহ 256GB ও 512GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। Galaxy S26 ফোনের প্রাথমিক দাম 87,999 টাকা এবং Galaxy S26+ ফোনের স্টার্টিং প্রাইস 1,19,999 টাকা রাখা হয়েছে। একইভাবে ফোনদুটির 512GB মডেল যথাক্রমে 1,07,999 টাকা এবং 1,39,999 টাকা দামে পেশ করা হয়েছে।
| RAM + Storage | Galaxy S26 | Galaxy S26+ | Galaxy S26 Ultra |
| 12GB + 256GB | ₹87,999 | ₹1,19,999 | ₹1,39,999 |
| 12GB + 512GB | ₹1,07,999 | ₹1,39,999 | ₹1,59,999 |
| 16GB + 1TB | ₹1,89,999 |
ভারতের বাজারে Samsung Galaxy S26 Ultra ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 12GB RAM ভেরিয়েন্টের 256GB এবং 512GB স্টোরেজ মডেল পেশ করা হয়েছে। এই দুটি মডেলের দাম যথাক্রমে 1,39,999 টাকা এবং 1,59,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটির 16GB + 1TB টপ মডেল 1,89,999 টাকা দামে বাজারে লঞ্চ করা হয়েছে।
View this post on Instagram
Samsung Galaxy S26 সিরিজের সেল
আজ অর্থাৎ 26 ফেব্রুয়ারি থেকেই ভারতের বাজারে Samsung Galaxy S26, Galaxy S26+ এবং S26 Ultra ফোনের প্রি-আর্ডার শুরু হয়ে গেছে এবং সেল শুরু হবে 6 মার্চ থেকে। Samsung Galaxy S26 এবং S26 Ultra ফোনদুটি Cobalt Violet, Black, Sky Blue এবং White কালার অপশনে পেশ করা হয়েছে। তবে Samsung Galaxy S26+ ফোনটি শুধুমাত্র Cobalt Violet এবং Black কালারে সেল করা হবে। এছাড়াও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই তিনটি ফোনের এক্সক্লুসিভ Pink Gold এবং Silver Shadow কালার মডেল সেল করা হবে।
Samsung Galaxy S26 সিরিজের অফার
কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy S26 সিরিজে ডবল স্টোরেজ আপগ্ৰেড অফার জারি করা হয়েছে। এই অফারে সিরিজের প্রতিটি ফোনের 256GB মডেলের দামে 512GB ভেরিয়েন্ট কেনা যাবে। সবকটি ফোনের এই দুটি মডেলের দামের পার্থক্য 20 হাজার টাকা। অর্থাৎ হিসাব করলে দেখা যাবে কোম্পানির Galaxy S26 সিরিজের 512GB মডেলের দামে 20,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।
যারা সহজ কিস্তির মাধ্যমে এই ফোনগুলি কেনার কথা ভাবছেন তাদের জন্য Samsung Galaxy S26 এবং S26+ 5G ফোনে 9 মাসের নো কস্ট ইএমআই অফার জারি করা হয়েছে। এছাড়া Galaxy S26 Ultra ফোনে 12 মাসের No Cost EMI পাওয়া যাবে।
কোম্পানির পক্ষ থেকে এক্সচেঞ্জ বোনাসের ব্যাবস্থাও করা হয়েছে। Samsung Galaxy S26 এবং S26+ 5G ফোনগুলি কেনার সময় কোনো পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে 45,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। অপরদিকে Galaxy S26 Ultra ফোনের ক্ষেত্রে 75,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু উপভোগ করা যাবে।
Galaxy S26 সিরিজের সঙ্গে কোম্পানি Pair Up অফার পেশ করেছে। এই অফারে Samsung Galaxy S26 এবং S26+ 5G ফোনের সঙ্গে Galaxy Buds4 বা Buds4 Pro কেনা হলে 3,500 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়া Galaxy S26 Ultra ফোনের সঙ্গে Buds4 Pro কিনলে 15% ডিসকাউন্ট উপভোগ করা যাবে।
Samsung Galaxy S26 সিরিজের স্পেসিফিকেশন
Samsung Galaxy S26 Ultra ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনে 6.9-ইঞ্চির QHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট এবং Vision booster সাপোর্ট করে। এই ফোনটির রেয়ার প্যানেলে 200MP + 50MP + 50MP + 10MP কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ এবং ফ্রন্ট প্যানেলে 12MP সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 60W ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। Samsung Galaxy S26 Ultra ফোনের ফুল স্পেসিফিকেশন সম্পর্কে পড়ার জন্য এখানে ক্লিক করুন
Samsung Galaxy S26 এবং S26+ ফোনে Exynos 2600 চিপসেট রয়েছে। উভয় স্মার্টফোনে 50MP + 12MP + 10MP রেয়ার ক্যামেরা সেটআপ এবং 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। Galaxy S26 ফোনে 6.3-ইঞ্চির ফুল এইচডি+ এবং Galaxy S26+ ফোনে 6.7-ইঞ্চির কোয়াড এলইডি+ ডিসপ্লে যোগ করা হয়েছে। একইভাবে পাওয়ার ব্যাকআপের জন্য Galaxy S26 ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4300mAh ব্যাটারি এবং Galaxy S26+ ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার সহ 4900mAh ব্যাটারি রয়েছে। Samsung Galaxy S26 এবং S26+ ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন









