গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Samsung Galaxy Tab A11+, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Samsung গ্লোবাল মার্কেটে অফিসিয়ালি তাদের Galaxy Tab A11+ ডিভাইস লঞ্চ করে দিয়েছে। এই ট্যাবটি আগের Galaxy Tab A11 ট্যাবলেটের আপগ্ৰেডেড ভার্সন হিসাবে পেশ করা হয়েছে। এই ডিভাইসটি ইউকে এবং ইউক্রেন সহ বিভিন্ন বাজারে সেল করা হবে। এতে বিভিন্ন প্রিমিয়াম ফিচার এবং দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট পাওয়া যাবে। কোম্পানির এই নতুন ট্যাবটি মূলত ছাত্র, রেগুলার স্ট্রিমিং ও মাল্টি টাস্কিং ইউজারদের পাশাপাশি দীর্ঘ দিন পর্যন্ত সফটওয়্যার সাপোর্ট প্রেমীদের জন্য পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ডিভাইসের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Samsung Galaxy Tab A11+ ট্যাবে 11 ইঞ্চির WUXGA (1920×1200) LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ট্যাবে MediaTek Dimensity 7300 প্রসেসর যোগ করা হয়েছে। এই চিপসেট আগের Tab A11 প্রসেসরের Unisoc এর তুলনায় ভালো CPU এবং GPU পারফরমেন্স দিতে সক্ষম। এই নতুন ট্যাবে 8GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ রয়েছে। এছাড়াও মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে এই ডিভাইসের স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যায়।

Samsung Galaxy Tab A11+ ট্যাবটি Android 16 বেসড One UI 8 অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে সাত বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড এবং সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। অর্থাৎ এই ট্যাবে Android 23 অপারেটিং সিস্টেম উপভোগ করা যাবে। এর সঙ্গে এতে Google Gemini সাপোর্ট দেওয়া হয়েছে, ফলে AI ফিচারের মাধ্যমে দারুণ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy Tab A11+ ট্যাবে 8MP রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ডিভাইসে LED ফ্ল্যাশ নেই, তবে ভিডিও কলের জন্য ফ্রন্ট ক্যামেরা অপ্টিমাইজ করা হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,040mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি 15 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক দিতে সক্ষম।

Samsung Galaxy Tab A11+ ট্যাবে সুন্দর অডিওর জন্য কোয়াড স্পিকার সিস্টেম এবং Dolby Atmos সাপোর্ট দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 3.5mm হেডফোন জ্যাক যোগ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য এই ডিভাইসে Wi-Fi 5, Bluetooth 5.3, GPS এবং অল্টারনেটিভ 5G কানেক্টিভিটি অপশন রয়েছে।

নতুন Samsung Galaxy Tab A11+ ট্যাবটি গ্ৰে এবং সিলভার কালার অপশনে পেশ করা হয়েছে। গ্লোবাল মার্কেটে এই ডিভাইসের 128GB Wi-Fi মডেল £249 অর্থাৎ প্রায় 29,039 টাকা, 256GB Wi-Fi মডেল £299 অর্থাৎ প্রায় 34,871 টাকা, 128GB 5G মডেল £299 অর্থাৎ প্রায় 34,800 টাকা এবং 256GB 5G মডেল £349 অর্থাৎ প্রায় 40,704 টাকা দামে লঞ্চ করা হয়েছে। শীঘ্রই অন্যান্য মার্কেটেও এই ট্যাব পেশ করা হতে পারে।

বাজারে উপস্থিত Lenovo Tab P12, Xiaomi Pad 7 ও OnePlus Pad Go LTE এর মতো মিড রেঞ্জ ট্যাবগুলির সঙ্গে নতুন Samsung Galaxy Tab A11+ ডিভাইসের প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে। যারা মিড রেঞ্জ সেগমেন্টে একটি নতুন ট্যাবলেট কেনার কথা ভাবছেন তাদের জন্য Galaxy Tab A11+ একটি সুন্দর অপশন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here