স্যামসাং ফ্যানদের জন্য আজ সত্যিই ‘বড়দিন’। কোম্পানির পক্ষ থেকে আজ তাদের এই বছরের সবচেয়ে বড়, অ্যাডভান্স এবং শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করা হবে। আজ কোম্পানির Galaxy Unpacked 2026 ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে, যা গোটা বিশ্বের অন্যতম বড় টেক ইভেন্ট হিসাবে পরিচিত। এই ইভেন্টের মঞ্চ থেকেই কোম্পানির Samsung Galaxy S26 সিরিজ পেশ করা হবে। আজ অর্থাৎ 25 ফেব্রুয়ারি গোটা বিশ্বের পাশাপাশি ভারতের বাজারেও কোম্পানির নতুন প্রোডাক্ট লঞ্চ করা হবে। ইউজাররা তাদের ফোনে এই ইভেন্ট লাইভ দেখতে পারবেন।
আজ অফিসিয়ালি Samsung Galaxy S26 সিরিজ লঞ্চ করা হবে। আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে এই ইভেন্টের আয়োজন করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে তাদের এই ইভেন্ট গোটা বিশ্বে লাইভ টেলিকাস্ট করা হবে। ভারতীয় সময় অনুযায়ী রাত 11টা বেজে 30 মিনিটে Galaxy S26 সিরিজের লঞ্চ ইভেন্ট শুরু হবে। স্যামসাং ইন্ডিয়া ওয়েবসাইটের পাশাপাশি Samsung Newsroom এবং কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে এই ইভেন্ট লাইভ দেখানো হবে। নিচে দেওয়া ইউটিউব উইন্ডোতে ক্লিক করেও Samsung Galaxy S26, Galaxy S26+ এবং Galaxy S26 Ultra ফোনের লঞ্চ লাইভ স্ট্রিম করা যাবে।
Galaxy S26 সিরিজের অধীনে Samsung Galaxy S26, Samsung Galaxy S26+ এবং Samsung Galaxy S26 Ultra ফোনগুলি পেশ করা হবে। লিক অনুযায়ী Samsung Galaxy S26 ও Galaxy S26+ ফোনে কোম্পানির Exynos 2600 ডেকাকোর প্রসেসর যোগ করা হবে। অপরদিকে Galaxy S26 Ultra ফোনটিতে Snapdragon Elite Gen 5 চিপসেট দেওয়া হতে পারে।
Samsung Galaxy S26 Ultra ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। লিক থেকে জানা গেছে এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 200MP প্রাইমারি সেন্সরের সঙ্গে 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 10MP টেলিফটো লেন্স দেওয়া হবে। প্রকাশ্যে আসা মার্কেটিং ম্যাটেরিয়াল অনুযায়ী এই ফোনটির টেলিফটো লেন্স 3x অপটিক্যাল জুম সাপোর্ট করবে। অপরদিকে পেরিস্কোপ টেলিফটো লেন্সের মাধ্যমে 10x পর্যন্ত জুম পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S26 এবং S26+ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে। ফোনদুটির রেয়ার ক্যামেরা সেটআপে 1/1.56 ইঞ্চির 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 12MP 3x টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। এই ফোনগুলিতে 12MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
লিক অনুযায়ী Samsung Galaxy S26 ফোনে 6.26-ইঞ্চি থেকে 6.3-ইঞ্চি পর্যন্ত মাপের ডিসপ্লে দেওয়া হতে পারে। Galaxy S26+ ফোনে 6.7-ইঞ্চির কোয়াড এইচডি+ স্ক্রিন এবং Galaxy S26 Ultra ফোনে 6.9-ইঞ্চির QHD+ Dynamic AMOLED ডিসপ্লে যোগ করা হতে পারে। এই তিনটি ফোনেই অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট, হাই ব্রাইটনেস এবং HDR সাপোর্ট পাওয়া যাবে বলে জানা গেছে।










