Home খবর Samsung নিয়ে আসতে চলেছে সস্তা ফোল্ডেবল Galaxy Z Flip 6 FE স্মার্টফোন, নতুন বছরে হবে লঞ্চ!

Samsung নিয়ে আসতে চলেছে সস্তা ফোল্ডেবল Galaxy Z Flip 6 FE স্মার্টফোন, নতুন বছরে হবে লঞ্চ!

স্যামসাঙ জুলাই মাসে তাদের সবচেয়ে অ্যাডভান্স এবং শক্তিশালী Samsung Galaxy Z Fold 6 এবং Z Flip 6 ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনগুলি যথাক্রমে 1,44,999 টাকা এবং 89,999 টাকা দামে সেল করা হচ্ছে। তবে যেসব ইউজাররা কম দামে ফ্লিপ ফোনের মজা উপভোগ করতে চাইছেন, কোম্পানি তাদের জন্য শীঘ্রই সস্তা Foldable phone Galaxy Z Flip 6 FE স্মার্টফোন নিয়ে আসতে চলেছে।

Samsung Galaxy Z Flip 6 FE

গ্লোবাল টিপস্টার Jukanlosreve তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে Samsung Galaxy Z Flip 6 (ফ্যান এডিশন) ফোনের তথ্য শেয়ার করেছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানির আপকামিং ফ্লিপ ফোন Exynos 2400 প্রসেসর সহ লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, কিন্তু Galaxy S25 series লঞ্চের পর Samsung Galaxy Z Flip 6 স্মার্টফোন পেশ করা হবে বলে শোনা যাচ্ছে।

Samsung Exynos 2400 এর প্রসেসর

স্যামসাঙের তৈরি Exynos 2400 প্রসেসর, এই চিপসেট সহ Galaxy S24+ স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। এটি Deca-Core অর্থাৎ 10-প্রসেসর যা 1.95গীগাহার্টস থেকে 3.21গীগাহার্টস ক্লক স্পীডে কাজ করার জন্য ক্ষমতা সম্পন্ন। এই প্রসেসরে চারটি 1.95GHz Cortex-A520 কোর, তিনটি 2.6GHz Cortex-A720 কোর, দুটি 2.9GHz Cortex-A720 কোর এবং একটি 3.21GHz Cortex-X4 কোর রয়েছে।

Samsung Galaxy Z Flip 6 FE এর সম্ভাব্য দাম

আপকামিং ফোনটি Samsung Galaxy Z 6 সিরিজের অধীনে সবচেয়ে সস্তা ফোল্ডেবল স্মার্টফোন হতে পারে। একদিকে Galaxy Z Flip 6 ফোনটি 89,999 টাকা দামে সেল করা হচ্ছে, অন্যদিকে Galaxy Z Flip 6 Fan Edition ফোনটি 65,000 টাকা দামে পেশ করা হতে পারে। এটি সম্ভাব্য দাম যা হতে পারে এবং Samsung তাদের ফোল্ডেবল ফোনটি এর চেয়েও কম বা বেশি দামে ভারতে পেশ করতে পারে।

Samsung Galaxy Z Flip 6