স্যামসাং নিজের লোকপ্রিয় ফোল্ডেবেল স্মার্টফোন গুলিতে কিছু অফারের ঘোষণা করেছে। গ্যালাক্সি জেড ফোল্ড 3 5জি এবং গ্যালাক্সি জেড ফ্লিপ 3 5জি স্মার্টফোনে অফার পেশ করা হয়েছে। আবার টেক দিগ্গজদের মত অনুযায়ী এটি প্রথমবার যখন ভারতে একইসাথে দুটি ফোল্ডেবেল মডেলে অফার দেওয়া হয়েছে। যদি আপনি স্যামসাং এর এই প্রিমিয়াম ফোন গুলি কিনতে চান তাহলে আপনি আজকে থেকে এই অফারের সুবিধা নিতে পারবেন।
জেনে নিন দাম
Samsung Galaxy Fold 3 5G এবং Galaxy Z Flip 3 5G ক্রেতারা 11,999 টাকা দামের Galaxy Buds 2 মাত্র 1,999 টাকা দামে পাবে। এছাড়া গ্রাহকরা 7,000 টাকার আপগ্রেড বোনাস অথবা এইচডিএফসি ব্যাঙ্ক ডেভিড অথবা ক্রেডিট কার্ডে 7,000 টাকার ক্যাশব্যাক পাবে। কোম্পানির অনুযায়ী গ্রাহকদের মোট 17,000 টাকার সুবিধা প্রদান করা হচ্ছে।
অফারের লাস্ট ডেট
এই অফারটি শুরু হয়ে গেছে এবং আগামী 31 জানুয়ারি পর্যন্ত অফারটির সুবিধা পাওয়া যাবে। এই অফারটি Samsung.com/in, স্যামসাং এক্সক্লুসিভ স্টোর, রিটেইল স্টোর এবং ই-কমার্সে পোর্টাল গুলিতে চলছে।
Samsung Galaxy Z Flip 3 5G ভেরিয়েন্ট এবং প্রাইস
স্যামসাং এর এই ফ্লিপ ফোনটিকে ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্ট 8 জিবি মেমোরি সহ 128 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে এবং Samsung Galaxy Flip 3 5G ফোনের বড়ো ভেরিয়েন্টে 8 জিবির র্যাম মেমোরি সহ 256 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। দামের কথা বলা হলে গ্যালাক্সি ফ্লিপ 3 5জি ফোনটির 8GB RAM + 128GB Storage ভেরিয়েন্টটিকে 84,999 টাকায় এবং 8GB RAM + 128GB Storage ভেরিয়েন্টটিকে 88,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
Samsung Galaxy Z Fold3 5G ভেরিয়েন্ট এবং প্রাইস
স্যামসাং গ্যালাক্সি ফোল্ড 3 5জি ফোনটিকে ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টটি 12 জিবি র্যাম সহ 256 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে এবং বড়ো ভেরিয়েন্টটিতে 12 জিবি র্যাম সহ 512 জিবির ইন্টারনাল মেমোরি দেওয়া হয়েছে। স্যামসাং নিজের এই ফোনের 12GB RAM + 256GB Storage ভেরিয়েন্টটিকে 1,49,999 টাকা দামে এবং 12GB RAM + 512GB Storage ভেরিয়েন্টটিকে 1,57,999 টাকা দামে ভারতীয় মার্কেটে পেশ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











