Home খবর পেটেন্টে দেখা গেল Samsung-এর স্লাইডিং ফোনের ডিজাইন, 2027 সালে Galaxy Z Slide নামে হতে পারে লঞ্চ

পেটেন্টে দেখা গেল Samsung-এর স্লাইডিং ফোনের ডিজাইন, 2027 সালে Galaxy Z Slide নামে হতে পারে লঞ্চ

Samsung তাদের স্মার্টফোনের ডিজাইনের ক্ষেত্রে বড় পরিবর্তন করতে চলেছে। কোম্পানির নতুন পেটেন্টে এমন একটি Galaxy ফোনের ডিজাইন দেখা গেছে, যে ফোনের স্ক্রিন ওপরের দিকে স্লাইড হয়ে বড় হতে পারে। এই ডিজাইন কোম্পানির তথাকথিত Galaxy Z Slide ফোনের জন্য হতে পারে। আগামী বছর অর্থাৎ 2027 সালে এই আপকামিং ফোনটি পেশ করা হতে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখনও পর্যন্ত পাওয়া এই ফোনের ডিটেইলস সম্পর্কে।

লিক হল Samsung স্লাইডিং ডিসপ্লে ফোন

Gizchina এর রিপোর্ট অনুযায়ী Samsung এর এই পেটেন্ট US 2026/0333595 A1 নাম্বারের অধীনে প্রকাশিত হয়েছে। এতে দুটি মুভিং সেকশন সহ একটি স্মার্টফোনের ডিজাইন দেখানো হয়েছে। ফোনের নিচের অংশ হাতে থাকবে, তবে উপরের অংশ উপরের দিকে স্লাইড করা যাবে। এর ফলে ফোনটির ফ্লেক্সিবল ডিসপ্লের অতিরিক্ত অংশ বাইরে বেরিয়ে আসবে এবং স্ক্রিনের সাইজ বেড়ে যাবে।

এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ক্যামেরা সেটআপ হবে। ছবিতে রেয়ার ক্যামেরা এবং LED ফ্ল্যাশ ফোনের ওপরের দিকে স্লাইডিং অংশে দেখা গেছে। অন্যদিকে নিচের অংশে একটি ছোট কাটআউট দেওয়া হয়েছে। ফলে ফোনটি বন্ধ অবস্থাতেও ক্যামেরা ব্যাবহার করা যাবে। অর্থাৎ ফটো তোলা বা ভিডিও রেকর্ডিঙের সময় বার বার স্ক্রিন স্লাইড করে ওপেন করতে হবে না।

কোম্পানির স্লাইডিং ফোনের টেকনোলজি এই প্রথম প্রকাশ্যে এসেছে, এমনটা কিন্তু নয়। কোম্পানি MWC 2026 ইভেন্ট চলাকালীন Samsung Display এর মাধ্যমে একটি স্লাইডিং ডিসপ্লে প্রোটোটাইপ দেখানো হয়েছিল। এই প্রোটোটাইপে স্ক্রিনের সাইজ 5.1 ইঞ্চি থেকে বাড়িয়ে 6.7 ইঞ্চি পর্যন্ত করা হবে বলে জানানো হয়েছিল।

এই প্রোটোটাইপে স্ক্রিনের উপরের অংশে স্লাইডিং ম্যাকানিজাম দেওয়া হয়েছিল। এটি নতুন পেটেন্টে দেখানো ডিজাইনের মতো অনেকটা দেখাচ্ছে। তবে স্যামসং এই ডিজাইনের স্মার্টফোন বাজারে পেশ করবে, এর কোনো মানে নেই। আপাতত এটি শুধুমাত্র পেটেন্ট এবং টেকনোলজি সংক্রান্ত আভাস।

প্রকাশ্যে আসা পেটেন্টে ফোনটি বন্ধ অবস্থায় এর ডিজাইন Galaxy Z Fold 8 ফোনের মতো দেখাচ্ছে।কোম্পানি সাধারণ স্মার্টফোনের মতো ডিজাইন বজায় রেখে ইউজারদের বড় স্ক্রিনের অপশন দিতে চায়।

2027 সালে লঞ্চ হতে পারে এই ফোন

রিপোর্ট অনুযায়ী 2027 সালে Samsung এর স্লাইডিং ডিসপ্লে স্মার্টফোন লঞ্চ করা হবে বলে জানা গিয়েছিল। আপকামিং Galaxy Z Fold 9 এবং Galaxy Z Fold 9 Ultra ফোনদুটি একইসঙ্গে লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Galaxy Z Slide ফোনের নাম, লঞ্চ বা এর ডিজাইন সংক্রান্ত অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি।

এই টেকনোলজির জন্য ফোনের দাম সাধারণ ফোল্ডেবল স্মার্টফোনের তুলনায় কিছুটা বেশি রাখা হতে পারে। আপাতত শুধুমাত্র পেটেন্টের মাধ্যমেই Samsung এর নতুন টেকনোলজি সম্পর্কে জানা গেছে। তাই কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে।