কারেন্টের সাহায্য চার্জ করা যাবে এমন ইলেকট্রিক স্কুটার যে কখনও লঞ্চ হবে সেটা কি আপনারা ভেবেছিলেন? আপনাদের যদি বলা হয় এমন একটি টু-হুইলার তৈরি করা হবে যেটা স্ট্যান্ড ছাড়াই দাঁড়াতে পারবে এবং পড়ে যাবে না, তাহলে কিন্তু সেটা বিশ্বাস করা খুব একটা সহজ হবে না। কিন্তু বর্তমানে একটি মুম্বাই বেসড ইভি কোম্পানি কোম্পানি Liger Mobility এটি সত্যি করে দেখিয়ে দিয়েছে। Auto Expo 2023-এর প্ল্যাটফর্ম থেকে এই কোম্পানি Liger X এবং Liger X+ এই দুটি ইলেকট্রিক স্কুটার পেশ করেছে যা Self Balancing technology সাপোর্ট করে। আরও পড়ুন: এবার থেকে কোন ডকুমেন্ট ছাড়াই আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করা যাবে, জেনে নিন উপায়
Liger Mobility বিশ্বের প্রথম অটো-ব্যালেন্সিং স্কুটার দুনিয়ার সামনে পেশ করেছে। কোম্পানি Auto Expo 2023-এর মঞ্চ থেকে Liger X এবং Liger X+ এই দুটি ইলেকট্রিক স্কুটার পেশ করেছে। এই স্কুটারগুলির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই দুটি স্কুটার Auto balancing সাপোর্ট করে। সহজ ভাষায় বললে এই স্কুটারটি চালানোর সময় ব্রেক দিলে বা ভিড়ের মধ্যে কোথাও থামালে আপনাকে মাটিতে পা রাখতে হবে না। এই স্কুটারগুলি কোনও সাপোর্ট ছাড়াই সোজা হয়ে দাঁড়াবে। এই স্কুটারগুলিতে স্ট্যান্ডেরও প্রয়োজন নেই।
Liger X এবং X+ স্কুটারের ফিচার
- 65kmph টপ স্পিড
- Auto-balancing
- 60km Range (Liger X)
- 100Km রেঞ্জ (Liger X+)
- LCD ডিসপ্লে (Liger X)
- TFT ডিসপ্লে (Liger X+)
- Learner Mode
Liger X2 এবং X2+ দুটি ইলেকট্রিক স্কুটারই ঘণ্টায় 65 কিলোমিটার স্পিডে চালানো যায়। সম্পূর্ণ চার্জের পর Liger X-এর রেঞ্জ 60 কিমি হলেও, Liger X+ সিঙ্গেল চার্জে 100 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করে। বেস মডেলে একটি রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা স্কুটার থেকে বের করে চার্জ করা যায়। আরও পড়ুন: লঞ্চ হল LML এর নতুন ইলেকট্রিক স্কুটার LML Star, জেনে নিন দাম এবং ফিচার
Liger X এর ব্যাটারি ফুল চার্জ হতে প্রায় 3 ঘন্টা সময় নেয়, যেখানে Liger X+ স্কুটারটি প্রায় 4.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায়। এই ই-স্কুটারগুলিতে লিকুইড কুল ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা BMS অর্থাৎ Robust Battery Management System সাপোর্ট করে। সুরক্ষার কথা মাথায় রেখে এই স্কুটারে Thermal run away protection দেওয়া হয়েছে।
এই ইলেকট্রিক স্কুটারটি 150 কেজি ওজন বহন করতে পারে যার জন্য এটির কোনও সাপোর্টের প্রয়োজন নেই। কোম্পানি তাদের এই স্কুটারে রিভার্স মোড দিয়েছে এবং এটি Self balancing reversed মোডেও কাজ করবে। এছাড়াও Liger X-এ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে এবং Liger X+ TFT স্ক্রিন সাপোর্ট করে। এই ইলেকট্রিক স্কুটারে নেভিগেশন, ব্লুটুথ, ফোন কানেক্টিভিটি এবং LED লাইটের মতো ফিচার রয়েছে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে লো বাজেট Moto G53 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস
Liger X এবং X+ স্কুটারের দাম
Liger Mobility তাদের বেস মডেল Liger X 90,000 টাকা দামে লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও Liger X+ এর দাম প্রকাশ করা হয়নি। এই ইলেকট্রিক স্কুটারগুলি Grey, Polar white, Blue, Titanium, এবং Red কালার অপশনে কেনা। এই ইলেকট্রিক স্কুটারগুলির বুকিং এই বছরের প্রথমার্ধে শুরু হবে যা কিছুদিন পরে ডেলিভারির জন্য পাওয়া যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











