Home খবর ডিসকাউন্ট সহ শুরু হল স্লিম Motorola Edge 70 স্মার্টফোনের সেল, জেনে নিন অফার ডিটেইলস 

ডিসকাউন্ট সহ শুরু হল স্লিম Motorola Edge 70 স্মার্টফোনের সেল, জেনে নিন অফার ডিটেইলস 

সম্প্রতি Motorola তাদের স্লিম Motorola Edge 70 ফোনটি ভারতে লঞ্চ করেছিল। একইসঙ্গে Motorola Edge 70 ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই ফোনটি 23 ডিসেম্বর থেকে প্রথম সেল শুরু হয়েছে। এই ফোনটির থিকনেস 5.99mm, তাই মোটোরোলার বক্তব্য অনুযায়ী এটি একটি ultra-thin স্মার্টফোন। কোম্পানির পক্ষ থেকে প্রথম সেল হিসাবে 1,500 টাকার ডিসকাউন্ট জারি করা হয়েছে। নিচে Motorola Edge 70 ফোনটির সেল ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। 

ভারতে Motorola Edge 70 স্মার্টফোনটি 29,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। কোম্পানির ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি সেল করা হচ্ছে। ইউজাররা Axis, CBC বা SBI Credit Card এর মাধ্যমে পেমেন্ট করলে 1,000 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। অন্যদিকে HDFC এবং IDFC Credit কার্ডের মাধ্যমে EMI করলে 1,500 টাকার ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। অর্থাৎ Motorola Edge 70 ফোনটির এফেক্টিভ প্রাইস 28,499 টাকা হবে। একইভাবে Motorola Edge 70 স্মার্টফোনটি Pantone কিউরেটেড Bronze Green, Lily Pad ও Gadget Gray কালার অপশনে সেল করা হচ্ছে। এই ফোনের সম্পূর্ণ অফার ডিটেইলস জানার জন্য বা ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন। 

এটি পেন্সিলের চেয়েও পাতলা Motorola Edge 70 স্মার্টফোন। এই স্মার্টফোনটির 6 মিলিমিটারের চেয়েও পাতলা, থিকনেসের দিক দিয়ে Apple এবং Samsung এর স্মার্টফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। জানিয়ে রাখি iPhone Air স্মার্টফোনের থিকনেস 5.64mm এবং Galaxy S25 Edge স্মার্টফোনের থিকনেস মাত্র 5.8mm রয়েছে। অন্যদিকে Motorola Edge 70 স্মার্টফোনের থিকনেস 5.99mm। অর্থাৎ এই স্লিম ডিজাইনের স্মার্টফোনটি অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে টক্কর দিতে চলেছে। অন্যদিকে মিড-রেঞ্জে 19,999 টাকা দামে Tecno Spark Slim স্মার্টফোনটির থিকনেস 5.75mm। 

Motorola Edge 70 স্মার্টফোনটিতে 2712 × 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই pOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Water Touch Technology যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Motorola Edge 70 5G স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.8GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 7 Gen 4 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী আগের ভার্সনের চেয়ে 27% ফাস্ট CPU, 30% মজবুত GPU এবং 65% ভালো পারফরমেন্স উপভোগ করা যাবে। একইসঙ্গে হেভি প্রসেসিং এবং  গেমিং চলাকালীন ফোনটিকে অতিরিক্ত গরম থেকে সুরক্ষিত রাখার জন্য 4600mm² vc কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। 

পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 70 5G ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে এই ছোট ব্যাটারি ইউজারদের নিরাশ করতে পারে, তবে স্লিম ডিজাইনের দিক দিয়ে ভালো অপশন।​​ আমাদের টেস্টে ফোনটি 11 ঘন্টা 13 মিনিট PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই স্কোরটি iPhone Air ফোনের 9 ঘন্টা 54 মিনিট এবং Galaxy S25 Edge ফোনের 10 ঘন্টা 50 মিনিটের  চেয়েও অনেকটাই বেশি।

দ্রুত চার্জ করার জন্য Motorola Edge 70 5G ফোনটিতে  68W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। আমাদের টেস্টে 20 শতাংশ থেকে 100 শতাংশ ফুল চার্জ হতে মাত্র 44 মিনিট সময় নিয়েছে। এই ওয়ার্ড চার্জিং সহ Motorola Edge 70 5G ফোনটিতে 15W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। 

ফটোগ্রাফির জন্য Motorola Edge 70 5G স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 120° এফওবি সাপোর্টেড 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 3-ইন-1 লাইট সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

কোম্পানির স্মার্টফোনটি MIL-STD 810H মিলিটারি সার্টিফিকেশন সহ পেশ করা হয়েছে। অর্থাৎ স্মার্টফোনটিতে বেশ মজবুত বডি দেওয়া হয়েছে, এর ফলে এটি মাটিতে পড়ে গেলেও সুরক্ষিত থাকবে এবং প্রচণ্ড গরম ও ঠান্ডা সহ্য করতে পারবে। একইসঙ্গে স্লিম স্মার্টফোনটি IP68 + IP69 রেটিং সহ বাজারে লঞ্চ করা হয়েছে।

যারা 30 হাজার টাকা বাজেট রেঞ্জে স্লিম ও স্টাইলিশ ডিজাইন সহ একটি স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Motorola Edge 70 ফোনটি ভালো অপশন। আমাদের টেস্টে ফোনটি 14,02,932 AnTuTu স্কোর পেয়েছে, এর ফলে শক্তিশালী পারফরমেন্সের আভাস পাওয়া যাচ্ছে। একইসঙ্গে Motorola Edge 70 ফোনটির ক্যামেরাও যথেষ্ট ভালো। জানিয়ে রাখি একই প্রাইস রেঞ্জে 2026 সালের জানুয়ারি মাসে realme 16 Pro এবং OPPO Reno 15 স্মার্টফোনটি লঞ্চ করা হতে পারে। তাই ইউজারা আপকামিং স্মার্টফোনগুলির জন্যও অপেক্ষা করতে পারেন।