আপনি কি নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আপনাকে জানিয়ে রাখি, দেরি করবেন না। কারণ কিছু রিপোর্ট অনুযায়ী আগামী কিছু সময়ের মধ্যেই স্মার্টফোন কেনার জন্য আগের চেয়ে বেশি দাম দিতে হবে। তাই যারা নতুন ফোন কেনার কথা ভাবছেন তাদের যত শীঘ্র সম্ভব কিনে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। একটি রিপোর্ট অনুযায়ী এই বছর Samsung, Vivo, Xiaomi এবং Oppo এর মতো ব্র্যান্ডগুলির কিছু সুন্দর ফিচারযুক্ত ফোনের দাম বৃদ্ধি পেতে পারে। চলুন দেখে নেওয়া যাক কেন নেওয়া হবে এই ধরনের পদক্ষেপ।
স্মার্টফোনের দাম বেড়ে যাওয়ার কারণ
Canalys এর একটি রিপোর্টে অ্যানালিস্ট বরুণ কন্নন জানিয়েছেন 2021 সালে স্মার্টফোন বিক্রির গড় দাম বেড়ে যাবে। কারণ মোবাইল ফোনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু ইম্পোর্টেড প্রোডাক্টে ঘাটতি পড়ছে। এছাড়া ভারতের কারেন্সি ‘টাকা’র দামও বেশ কিছুটা পড়ে গেছে। এই কারণে স্মার্টফোন ব্র্যান্ডগুলি তাদের ফোনের দাম বাড়াতে পারে। 2021 সালে স্মার্টফোনের দাম বাড়লে সবচেয়ে বেশি প্রভাবিত হবে 15,000 হাজার টাকার কম রেঞ্জের স্মার্টফোন কেনা গ্ৰাহকদের পকেট।
এপ্রিল থেকে জুনের মধ্যে স্মার্টফোনের শিপমেন্ট কমে যেতে পারে 15%
গত বছরের মতোই এই বছরও বেড়েছে করোনা ভাইরাসের ভয়াবহ প্রকোপ। তাই ধারণা করা হচ্ছে আবার এর প্রভাব দেখা যাবে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে। কাউন্টারপয়েন্ট রিসার্চ মার্কেট ট্র্যাকারের একটি রিপোর্ট অনুযায়ী এই বছর এপ্রিল থেকে জুন মাস অর্থাৎ বছরের দ্বিতীয় কোয়ার্টারে স্মার্টফোন শিপমেন্ট 10 থেকে 15 শতাংশ কমে যাওয়ার সম্ভাবনা আছে।
2021 এর প্রথম কোয়ার্টারে পাওয়া গেছে ভালো রেসপন্স
জানিয়ে রাখি এই বছরের প্রথম কোয়ার্টারে মোবাইল ফোনের মার্কেটে 11% বৃদ্ধি লক্ষ্য করা গেছে। রিপোর্ট অনুযায়ী আরও একবার চীনের স্মার্টফোন কোম্পানি শাওমি 2021 সালের প্রথম কোয়ার্টারে 26 শতাংশ মার্কেট শেয়ারের সঙ্গে ভারতীয় স্মার্টফোন মার্কেটে প্রথম স্থান দখল করেছে। জানিয়ে রাখি, জানুয়ারি থেকে মার্চ মাসে কোম্পানির শিপমেন্ট 38 শতাংশ বেড়ে 38 মিলিয়ন ইউনিটে পৌঁছে গেছে।
গ্লোবাল স্মার্টফোন মার্কেটে অদ্বিতীয় Samsung
এছাড়া Canalys এর গ্লোবাল স্মার্টফোন অ্যানালিসিস রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্লোবাল মার্কেটে 76.6 মিলিয়ন স্মার্টফোন বেচেছে। গত বছরের তুলনায় এই বছর স্যামসাঙের স্মার্টফোন সেলে 27 শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গেছে। অন্যদিকে প্রথম কোয়ার্টারে অ্যাপেল 52.4 মিলিয়ন আইফোন শিপ করেছে।
Canalys এর রিপোর্টে বলা হয়েছে, প্রথম কোয়ার্টারে সমস্ত স্মার্টফোন কোম্পানি একত্রে 347 মিলিয়ন স্মার্টফোন সেল করেছে। প্রথম কোয়ার্টারে চাইনিজ কোম্পানিগুলির মধ্যে শাওমি সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রি করেছে। শাওমির সেল করা মোট স্মার্টফোন সংখ্যা 49 মিলিয়ন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
