Home খবর Sony এর কামাল: লঞ্চ করল শক্তিশালী Sony Xperia 5 II

Sony এর কামাল: লঞ্চ করল শক্তিশালী Sony Xperia 5 II

Sony টেক জগতে তাদের টেকনোলজি দেখিয়ে একটি নতুন এক্সপেরিয়া স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে Sony Xperia 5 II নামে এই ফোনটি বর্তমানে আপাতত শুধুমাত্র আমেরিকার মার্কেটে পেশ করা হয়েছে। আকর্ষণীয় ডিসপ্লে ও সুন্দর লুকের সঙ্গে সঙ্গে এই ফোনে শক্তিশালী স্পেসিফিকেশন‌ও যোগ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে $950 অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 69,900 টাকা। চলুন তবে নজর রাখা যাক Sony Xperia 5 II এর ডিটেইলসে।

আরও পড়ুন: লঞ্চ হল Realme 7i, এতে আছে 8GB RAM, 64MP ক‍্যামেরা ও 5000mAh ব‍্যাটারী

Sony Xperia 5 II

কোম্পানির পক্ষ থেকে Sony Xperia 5 II ফোনটি 21:9 আসপেক্ট রেশিওযুক্ত সিনেমা ওয়াইড এফ‌এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা কর্নিং গোরিলা গ্লাস 6 দিয়ে প্রোটেক্টেড। এই ফোনে 2520 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.1 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন স্মুথ ও ল‍্যাগ ফ্রি করার জন্য ফোনটির ডিসপ্লেতে 120 হার্টস রিফ্রেসরেট ও 240 হার্টস টাচ স‍্যাম্পেলিং রেট যোগ করা হয়েছে। কোম্পানি এই ফোনে BRAVIA X1 কালার ব‍্যবহার করেছে।

Sony Xperia 5 II ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা 7 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 865 চিপসেটে রান করে। হাই কোয়ালিটি গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 650 জিপিইউ দেওয়া হয়েছে। এই নতুন হাইএন্ড ফোনটিতে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। মেমরি কার্ড ব্যবহার করে ফোনটির স্টোরেজ 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়।

আরও পড়ুন: Exclusive: 6GB RAM এর সঙ্গে চলে এল Vivo Y20 এর শক্তিশালী ভেরিয়েন্ট, জেনে নিন দাম

ফোটোগ্রাফির জন্য Sony Xperia 5 II তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের Exmor RS সেন্সরের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আছে। এছাড়া সেলফির জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Sony Xperia 5 II একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি ও 5জি উভয় নেটওয়ার্কে কাজ করে। 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও এন‌এফসির সঙ্গে এতে সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচার আছে। ধূলো ও জলের হাত থেকে বাঁচানোর জন্য ফোনটিকে IP68 সার্ঠিফাইড করা হয়েছে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Sony Xperia 5 II তে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। কোম্পানি এই ফোনটি একমাত্র। ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন