প্রকাশ্যে এল Tecno Pop 20 স্মার্টফোনের স্পেসিফিকেশন, গুগল প্লে কনসোলে হল স্পট

Tecno তাদের বাজেট রেঞ্জে Pop সিরিজে প্রোডাক্টের সংখ্যা বাড়াতে চলেছে। সম্প্রতি গুগল প্লে কনসোলে Tecno Pop 20 ফোনটি লিস্টেড হয়েছে। লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এছাড়া এই সিরিজে Tecno Pop 20, Tecno Pop X এবং Tecno Spark Go 3 মডেলগুলি একে-ওপরের রিব্র্যান্ড হবে বলে জানা গেছে। কারণ আপকামিং তিনটি ফোনের মডেল নাম্বারেই KN3 রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Pop 20 ফোনের লিস্টিং ডিটেইলস।

গুগল প্লে কনসোল লিস্টিঙে Tecno Pop 20 ফোনটি 4GB RAM ভেরিয়েন্টে দেখা গেছে। এই ফোনটিতে Spreadtrum UMS9230E চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে। এই প্রসেসরে 2x Cortex-A75 (1.80GHz) এবং 6x Cortex-A55 (1.60GHz) কোর রয়েছে।

লিস্টিং অনুযায়ী গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali G57 GPU @ 850MHz দেওয়া হয়েছে। লিস্টিঙের মাধ্যমে ফোনটি Android 15 সহ লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। এটি এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতে বড় আপগ্রেড বলে মনে করা হচ্ছে। আপকামিং ফোনটির ডিসপ্লেতে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন এবং 280 DPI সাপোর্ট করতে পারে।

গুগল প্লে কনসোল Supported Devices List এ Tecno Pop X এবং Tecno Spark Go 3 ফোনটি একই মডেল নাম্বার সহ সঙ্গে দেখা গেছে। এই লিস্টিং অনুযায়ী তিনটি মডেলই একই হার্ডওয়্যার সহ রিব্র্যান্ডেড মডেল হতে পারে। তাই টেকনো শীঘ্রই বিভিন্ন বাজারের চাহিদা অনুযায়ী এই ফোনগুলি লঞ্চ করতে পারে।

যারা কম দামে নতুন এবং বেসিক স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য আপকামিং Tecno Pop 20 ফোনটি এবং অন্যান্য রিব্র্যান্ডেড ভার্সনগুলি ভালো অপশন হতে পারে। এই ফোনটি যারা প্রথমবার স্মার্টফোন কেনার কথা ভাবছেন, বয়স্ক ইউজার বা সেকেন্ডারি ফোন খুঁজছেন এমন ইউজারদের কাছে এটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। বাজারে লঞ্চের পর Pop 20 ফোনটি Itel A60s, Realme C61 এবং Infinix Smart 10 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। তবে ভবিষ্যতে আপকামিং সিরিজের অন্যান্য তথ্য প্রকাশ্যে আসা পরই এই সম্পর্কে সঠিক ধারনা করা যাবে।

যারা কম দামে Tecno ফোন খুঁজছেন, তাদের জন্য একটি দারুণ অপশন হতে চলেছে। ইউজাররা আপকামিং ফোনটির অপেক্ষা করতে পারেন। আদুর ভবিশয়ে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

(সোর্স)

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here