গত 22 নভেম্বর TECNO ভারত্রে বাজারে তাদের সস্তা POP 9 স্মার্টফোন পেশ করেছে। আজ থেকে এই ফোনটির সেল শুরু হল। সবচেয়ে বড় কথা বর্তমানে এই ফোনটি মাত্র 6,499 টাকার বিনিময়ে কেনা যাবে। জানিয়ে রাখি এটি ভারতের প্রথম MediaTek Dimensity G50 চিপসেট সহ স্মার্টফোন। এই ফোনে 5000mAh ব্যাটারি, 6GB পর্যন্ত RAM এবং 13MP ক্যামেরার মতো বেশ কিছু সুন্দর ফিচার যোগ করা হয়েছে। এই পোস্টে লেটেস্ট TECNO POP 9 ফোনের অফার, দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।
TECNO POP 9 ফোনের অফার এবং দাম
- TECNO POP 9 ফোনটি বর্তমানে মাত্র 6,499 টাকা অফার প্রাইসে সেল করা হচ্ছে। ফোনটির দামে ব্র্যান্ডের পক্ষ থেকে 200 টাকা কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। জানিয়ে রাখি ফোনটির লঞ্চ প্রাইস 6,699 টাকা।
- TECNO POP 9 ফোনে 3GB RAM এবং 64GB স্টোরেজ রয়েছে। এছাড়া Virtual RAM ব্যাবহার করে এই ফোনে 6GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। মেমরি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
- এই ফোনটি Glittery White, Lime Green এবং Startrail Black কালার অপশনে সেল করা হবে।
কোথা থেকে কিনবেন?
সস্তা Tecno POP 9 ফোনটি অনলাইন শপিং সাইট আমাজনের মাধ্যমে সেল করা হচ্ছে। নিচে দেওয়া আমাজন লিঙ্কে ক্লিক করে ফোনটির সমস্ত অফার সম্পর্কেও জানা যাবে।
Tecno POP 9 ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: এই ফোনে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির HD+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। নোটিফিকেশন সহ অন্যান্য ডিটেইলস দেখানোর জন্য এটি চওড়া হয়ে পিল শেপের হয়ে যায়। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং 480nits ব্রাইটনেস সাপোর্ট করে।
- প্রসেসর: Tecno POP 9 4G ফোনটি ভারতের বাজারে লঞ্চ হওয়া প্রথম মিডিয়াটেক হেলিও জি50 অক্টাকোর প্রসেসর সহ স্মার্টফোন। এই প্রসেসরটি 2.2GHz ক্লক স্পীডে কাজ করে।
- RAM: Tecno POP 9 ফোনে 3GB RAM এবং 3GB Virtual RAM দেওয়া হয়েছে। ফলে এই ফোনে মোট 6GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।
- স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 64GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়াও মেমরি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Tecno POP 9 4G ফোনে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা রয়েছে। এতে PDAF টেকনোলজি এবং এলইডি ফ্ল্যাশ রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Tecno POP 9 4G ফোনটিতে 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
- IR Remote Control: এই ফোনে আইআর ব্লাস্টার টেকনোলজি দেওয়া হয়েছে। এর মাধ্যমে ফোনটি ব্যাবহার করে টিভি, এসি ও অন্যান্য রিমোট পরিচালিত প্রোডাক্ট কন্ট্রোল করা যায়।
