Home খবর 6000mAh ব্যাটারি, 8GB RAM সহ লঞ্চ হবে Tecno Pova 7 5G স্মার্টফোন, FCC সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড

6000mAh ব্যাটারি, 8GB RAM সহ লঞ্চ হবে Tecno Pova 7 5G স্মার্টফোন, FCC সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড

সম্প্রতি Tecno তাদের Pova Curve 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এবার কোম্পানি তাদের Pova 7 সিরিজে কাজ করছে বলে খবর পাওয়া যাচ্ছে। কানাঘুষো চলছে এই সিরিজে Pova 7, Pova 7 Pro এবং Pova 7 Ultra নামের তিনটি 5G স্মার্টফোন পেশ করা হবে। এর মধ্যে Tecno Pova 7 5G ফোনটি FCC সার্টিফিকেশন সাইটে লিস্টেড করা হয়েছে। এর আগে ফোনটি BIS, Google Play Console, Geekbench এবং TUV Rheinland সার্টিফিকেশন প্ল্যাটফর্মেও ফোনটি দেখা গেছে। এর ফলে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনটি লঞ্চ করা হবে।

Tecno Pova 7 5G ফোনের FCC লিস্টিং

জানিয়ে রাখি Tecno Pova 7 5G ফোনের FCC লিস্টিং দেখে মনে করা হচ্ছে ফোনটি এই মাসেই লঞ্চ করা হবে। তবে Pova 7 সিরিজের সঙ্গে সিরিজের Pro মডেল লঞ্চ হবে কি না, সেই বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।