লো বাজেটের Tecno Spark 7 এ থাকবে অসাধারণ ফিচার। খুব তাড়াতাড়ি লঞ্চ হবে ভারতে

ভারতে লো বাজেট স্মার্টফোনের জন্য জনপ্রিয় ব্র‍্যান্ড টেকনো শীঘ্রই মার্কেটে Tecno Spark 7 নামের একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি Tecno Spark 7 ফোনটি মার্কেটে লঞ্চ করা Tecno Spark 6 এর সাকসেসার হবে। ‘টেকনো স্পার্ক’ সিরিজের এই আগামী ফোনটি কম দামে সুন্দর ফিচার ও স্পেসিফিকেশনের সঙ্গে পেশ করা হবে। লঞ্চের আগেই এই আগামী ফোনের ডিটেইলস সম্পর্কে তথ্য সামনে এসে গেছে। কিছু রিপোর্ট অনুযায়ী এই ফোনটির দাম 10,000 টাকার মধ্যে হবে। অন‍্যদিকে আমরা ইন্ডাস্ট্রি সোর্স থেকে ফোনটির ক‍্যামেরা ফিচার সম্পর্কে জানতে পেরেছি। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনে টাইম ল‍্যাপ্স ভিডিও, ভিডিও বোকে এবং স্লো মোশান ফিচার থাকবে।

ক‍্যামেরা ফিচার

বাজেট সেগমেন্টের Tecno Spark 7 এ সুন্দর ক‍্যামেরা ফিচার দেওয়া হবে। আগেই বলেছি এতে টাইম ল‍্যাপ্স ভিডিও, ভিডিও বোকে এবং স্লো মোশানের মতো ফিচার পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা Tecno Spark 7 এর ফ্রন্ট ও রেয়ার উভয় ক‍্যামেরা সেট‌আপে টাইম ল‍্যাপ্স ফিচার পাওয়া যাবে। প্রসঙ্গত ভারতে বাজেট ক‍্যাটাগরির ফোনে এই ধরনের ফিচার নেই বললেই চলে।

Tecno Spark 7 এর ডিজাইন ও স্পেসিফিকেশন

GSMArena এর পক্ষ থেকে Tecno Spark 7 এর রেন্ডার জারি করা হয়। রেন্ডার অনুযায়ী এই ফোনে ওয়াটারড্রপ ডিসপ্লে, ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক থাকবে। এখনও পর্যন্ত Tecno Spark 7 এর স্ক্রিন সাইজ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ইন্ডাস্ট্রি সোর্স অনুযায়ী এতে বড় ডিসপ্লে থাকবে। আশা করা হচ্ছে এই ফোনে 6.8 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে দেখা যাবে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও জি85 চিপসেটে রান করতে পারে।

ভারতে আপকামিং Tecno Spark 7 ফোনটি গ্ৰীন, ব্ল‍্যাক ও ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। শোনা যাচ্ছে এপ্রিল মাস শেষ হ‌ওয়ার আগেই দেশের স্মার্টফোন মার্কেটে ফোনটি পেশ করে দেওয়া হবে। তবে সঠিক লঞ্চ ডেট সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এই ফোনটি আমাজনের মাধ্যমে সেল করা হবে।

Tecno Spark 7 ফোনটি তাদের ভিডিওগ্রাফি এক্সপেরিয়েন্স যথেষ্ট এনহ‍্যান্স করবে বলে মনে হচ্ছে। ভারতে খম বাজেটের ফোনে এখনও পর্যন্ত এই ধরনের ফিচার খুব একটা দেখা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here