Tecno এর নাম এখন সেইসব ব্রান্ডের মধ্যে আসে যারা কম দামে সুন্দর স্পেসিফিকেশন্সের স্মার্টফোন বাজারে আনে। গত কিছুদিনের মধ্যে খবর সামনে এসেছে যে টেক্নো ইন্ডিয়াতে নিজের নতুন মোবাইল ফোন লঞ্চ করতে চলেছে আর এই ডিভাইসটিকে Tecno Spark 7 নামের সাথে পেশ করা হবে। আবার এখন কোম্পানি এই ফোনের লঞ্চ ডেটের ঘোষণা করার সাথে টেক্নো স্পার্ক 7 এর ডিজাইন আর কিছু বিশেষ স্পেসিফিকেশন্সের থেকে পর্দা তুলেছে। Tecno Spark 7 আগামী 9 এপ্রিল এ ইন্ডিয়াতে লঞ্চ হবে আর এই ফোনে 6,000এমএএইচ এর বড়ো ব্যাটারী এবং ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হবে।
Tecno Spark 7 এর ইন্ডিয়া লঞ্চের ঘোষণা করে কোম্পানি বলেছে যে টেক্নো নিজের এই নতুন স্মার্টফোন 9এপ্রিলে ইন্ডিয়ান মার্কেটে আনবে। ফোনের লঞ্চ ডেট ঘোষণা করার সাথেই কোম্পানি ফোনের প্রোডাক্ট পেজ শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে লাইভ করে দিয়েছে, এর ফলে পরিস্কার বোঝা যাচ্ছে যে টেক্নো স্পার্ক 7 লঞ্চের পরে এই ইকমার্স সাইটে বিক্রি এর জন্য উপলব্ধ হবে। ফোনের প্রোডাক্ট পেজে Tecno Spark 7 এর ফোটো আর স্পেসিফিকেশন্সের তথ্য বলা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে শেয়ার করা ফোটো থেকে বোঝা যাচ্ছে যে টেক্নো স্পার্ক 7 ওয়াটারড্রপ নচ ডিজাইন এ লঞ্চ হবে। স্ক্রিনের তিনটি কোনা বেজলস যুক্ত এবং নিচে হাল্কা চিন পার্ট দেওয়া থাকবে। ফ্রন্ট প্যানেলে নচ এর দুটি সাইডে দুটি ফ্রন্ট ফ্ল্যাশ দেখা যাবে। রিয়ার প্যানেলের কথা বললে উপরের ডানদিকে ক্যামেরা সেটআপ লাগানো আছে যার মধ্যে দুটি ক্যামেরা সেন্সর আর একটি ফ্ল্যাশ লাইট দেওয়া আছে। রিয়ার প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে এবং নিচে বড়ো অক্ষরে Tecno Spark এর ব্র্যান্ডিং করা আছে যা কিছু সময় আজকাল Realme এর ফোনে দেখা যায়। রাইট প্যানেলে ভলিউম বাটন আর পাওয়ার বাটন দেওয়া আছে এবং লোয়ার প্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট আর 3.5 এমএম জ্যাক আছে।
এরকম স্পেসিফিকেশন্স থাকবে
Tecno Spark 7 এর প্রধান ইউএসপি হল ফোনে থাকা বড়ো ব্যাটারী। কোম্পানি বলেছে যে টেক্নো স্পার্ক 7 কে 6,000 এমএএইচ এর বড়ো ব্যাটারী যুক্ত করছ বাজারে আনা হবে। কোম্পানির দাবি এই ফোনটি 41দিনের স্ট্যান্ডবাই টাইম দেওয়ার ক্ষমতা রাখে। আবার ফোনে থাকা অনাধিকারিক তথ্য অনুযায়ী টেক্নো স্পার্ক 7 ফোনটি 6.8 ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে সাপোর্ট করে আর ফোনে প্রসেসিং এর জন্য মিডিয়া টেক এর হেলিয়ো জি85 চিপসেট দেওয়া থাকবে।
টেক্নো স্পার্ক 7 ব্রান্ডের অন্যান্য স্মার্টফোন এর মতো লো বাজেটে লঞ্চ করা হবে আর এই ফোনের দাম 10,000 টাকার থেকেও কম হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ফোনটি ইন্ডিয়ান মার্কেটে তিনটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে যার মধ্যে Green, Black আর Blue কালার অপশন থাকবে। আপাতত ফোনের পুরো স্পেসিফিকেশন্স আর দামের জন্য 9 এপ্রিল লঞ্চের অপেক্ষা করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
