বর্তমানে Tecno ভারতের বাজারে দ্রুত তাদের জনপ্রিয়তা বৃদ্ধির চেষ্টা করে চলেছে। একদিকে কোম্পানি মে মাসে তাদের নতুন Tecno Pova Curve 5G স্মার্টফোন লঞ্চ কনফার্ম করেছে, অন্যদিকে Tecno Spark Go 2 এবং Tecno Pova 7 Pro 5G ফোনদুটি ভারতের BIS (Bureau of Indian Standards) সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। তাই শীঘ্রই ফোনগুলি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
Tecno Spark Go 2, Pova 7 Pro 5G এর BIS লিস্টিং
XpertPick এর রিপোর্ট অনুযায়ী BIS ডেটাবেসে Tecno দুটি ফোন KM4 এবং LJ8 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। আগের লিক রিপোর্ট অনুযায়ী KM4 মডেল নাম্বার Tecno Spark Go 2 ফোনের এবং LJ8 মডেল নাম্বার Tecno Pova 7 Pro 5G ফোনের হবে। BIS লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, কিন্তু শীঘ্রই ফোনগুলি ভারতে লঞ্চ করা হবে বলে কনফার্ম জানা গেছে।
Tecno Spark Go 2 এর সম্ভাব্য ফিচার
সম্প্রতি Geekbench এবং TUV Rheinland সার্টিফিকেশন সাইটে Spark Go 2 ফোনটি লিস্টেড হয়েছিল। এর মাধ্যমে জানা গিয়েছিল ফোনটিতে প্রসেসিঙের জন্য Unisoc T616 চিপসেট দেওয়া হতে পারে। ফোনটি 4GB RAM সহ লঞ্চ করা হতে পারে। ফোনটি Android 15 অপারেটিং সিস্টেম সহ কাজ করতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 4,900mAh ব্যাটারি দেওয়া হতে পারে। যেসব ইউজাররা বেসিক পারফরমেন্স এবং বড় ব্যাটারি সহ ফোন খুঁজছেন, সেইসব ইউজারদের জন্য ফোনটি বাজেট ক্যাটাগরিতে লঞ্চ করা হবে।
শীঘ্রই লঞ্চ হবে Tecno Pova Curve 5G:
আগেই Tecno জানিয়েছিল তাদের আপকামিং ফোনটি Pova Curve 5G নামে 2025 সালের মে মাসে ভারতে লঞ্চ করা হবে। নিচে এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন জানানো হল:
- ব্যাটারি: 5,350mAh
- RAM/স্টোরেজ: 6GB/8GB RAM, 128GB স্টোরেজ
এই ফোনটি শক্তিশালী মিড-রেঞ্জে 5G হিসেবে লঞ্চ করা হবে।
Pova 7 Pro 5G এর সম্ভাব্য ডিটেইলস
BIS সার্টিফিকেশন সাইটে Tecno Pova 7 Pro 5G ফোনটি লিস্টেড হয়েছে, তাই শীঘ্রই ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। Pova Curve 5G ফোনের পর Pova 7 Pro 5G ফোনটি জুন মাসে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।










