Home খবর 6000mAh ব‍্যাটারী ও 7 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল নতুন স্মার্টফোন, দাম মাত্র 8499 টাকা

6000mAh ব‍্যাটারী ও 7 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল নতুন স্মার্টফোন, দাম মাত্র 8499 টাকা

টেক কোম্পানি Tecno আজ ভারতীয় বাজারে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়িয়ে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি তাদের এই নতুন ফোনটি Tecno Spark Power 2 Air নামে লো বাজেট সেগমেন্টে পেশ করা হয়েছে। কোম্পানি তাদের নতুন Tecno Spark Power 2 Air ফোনটি 6,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 7 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে মাত্র 8,499 টাকা দামে মার্কেটে এনেছে। শপিং সাইট ফ্লিপকার্টে এই নতুন ফোনটি সেল করা হচ্ছে।

আরও পড়ুন: খুব তাড়াতাড়ি 4G স্মার্টফোন আনতে পারে Airtel, প্রতিযোগিতার মুখে Jio

Tecno Spark Power 2 Air

কোম্পানির নতুন Tecno Spark Power 2 Air ফোনটি 20.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 1640 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 7 ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে আছে। এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 90.6 শতাংশ এবং এর ডিসপ্লে 480 নিটস ব্রাইটনেস সাপোর্টেড।

কোম্পানির পক্ষ থেকে Tecno Spark Power 2 Air ফোনটি অ্যান্ড্রয়েড 10 যুক্ত হাইওএস 6.1 এ কাজ করে। এছাড়া প্রসেসিঙের জন্য এতে 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়াডকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও এ22  চিপসেট দেওয়া হয়েছে। ভারতে ফোনটি 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরিসহ লঞ্চ করা হয়েছে। মেমরি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

আরও পড়ুন: Vodafone Idea এর বাজিমাত, লঞ্চ হল 100GB ডেটাওয়ালা প্ল‍্যান

ফোটোগ্রাফির জন্য Tecno Spark Power 2 Air এর ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে ভার্টিক‍্যাল শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে দুটি 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা লেন্স ও একটি এআই সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

Tecno Spark Power 2 Air ফোনটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এই ফোনে 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক আছে। সিকিউরিটির জন্য এতে ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 6,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। ভারতে Tecno Spark Power 2 Air ফোনটি 8,499 টাকা দামে সেল করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন