Home খবর ফ্লিপকার্টের Big Saving Day Sale এ মাত্র 7,999 টাকায় পাবেন এই কোম্পানির 24 ইঞ্চি স্মার্ট টিভি এবং মাত্র 10,9990 টাকায় পাবেন 32-ইঞ্চি স্মার্ট টিভি!

ফ্লিপকার্টের Big Saving Day Sale এ মাত্র 7,999 টাকায় পাবেন এই কোম্পানির 24 ইঞ্চি স্মার্ট টিভি এবং মাত্র 10,9990 টাকায় পাবেন 32-ইঞ্চি স্মার্ট টিভি!

আপনার পুরানো টিভিটা খারাপ হয়ে গেছে? দুর্দান্ত সুযোগ, বাড়িতে নিয়ে আসুন একটি নতুন স্মার্ট টিভি, তাও আবার মাত্র 7,999 টাকায়। ভারতের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স প্রোডাক্ট নির্মাণকারী কোম্পানি Thomson তাদের স্মার্ট টিভি রেঞ্জে বিশাল ছাড় দিচ্ছে। কোম্পানির এই অফারটি ফ্লিপকার্টের ‘Big Saving Day Sale ‘-এ পাওয়া যাচ্ছে। এখানে আপনি মাত্র 7,999 টাকায় একটি 24-ইঞ্চি স্মার্ট টিভি পেতে পারেন। এছাড়াও 32-ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি THOMSON 32PATH0011 মাত্র 10,9990 টাকায় কেনা যাবে। এই দুটি মডেল ছাড়াও, কোম্পানির অন্যান্য স্মার্ট টিভি মডেলগুলির সাথে ওয়াশিং মেশিন এবং এয়ার কন্ডিশনারগুলিতেও বিশাল ছাড় দিচ্ছে কোম্পানি। এই সেল চলাকালীন, আপনি Thomson 43PATH0009 43 ইঞ্চি স্মার্ট টিভি মাত্র 20499 টাকায় এবং 40PATH7777 মডেলের একটি 40-ইঞ্চি স্মার্ট টিভি মাত্র 16,999 টাকায় কিনতে পারবেন।

আপনি যদি একটি বড় স্ক্রিন যুক্ত টিভি কেনার প্ল্যান করে থাকেন, তাহলে কোম্পানি তাতেও বিশাল ছাড় দিচ্ছে। 50-ইঞ্চি স্ক্রীন সহ THOMSON 50PATH1010BL মডেলটি আপনারা এই সেল এ মাত্র 28,999 টাকায় এবং OATHPRO 0101 মডেলের 55-ইঞ্চি স্মার্ট টিভিটি মাত্র 34,999 টাকায় পেয়ে যাবেন। Thomson এই সেল এ তাদের সবথেকে বড় 75 ইঞ্চির মডেলেও বিশাল ছাড় দিচ্ছে। আগে যেখানে এই টিভির দাম ছিল প্রায় এক লক্ষ টাকা, এখন আপনি সেই টিভি মাত্র 89,999 টাকায় কিনতে পারবেন।

Thomson 32 inch স্মার্ট টিভির স্পেসিফিকেশন

THOMSON-এর এই 32-ইঞ্চি স্মার্ট টিভিটি কোম্পানির 9A সিরিজের অধীনে আসে এবং এর স্ক্রিন রেজলিউশন 1366 x 768 পিক্সেল।কোম্পানি এই টিভিতে LED প্যানেল ব্যবহার করেছে এবং এতে আপনি WiFi সাপোর্ট সহ বিল্ট ইন ক্রোম কাস্ট সাপোর্টও পাবেন। এই টিভিটি 400 নিটস ব্রাইটনেস এর সাথে 500000:1 কনট্রাস্ট রেশিও সাপোর্ট করে। এই টিভিতে আইপিএস সাপোর্ট রয়েছে যেখানে আপনি 178 ভিউ এঙ্গেল পাবেন। এছাড়াও এতে Digital Noise Filter আছে। ভিডিওর জন্য এই টিভিটি MP4, MPEG, MPG, MKV, AVI, FLV, ASF সাপোর্ট করে। ছবির মোড সম্পর্কে কথা বললে, এতে Standard, Vivid, Soft, Sport, Movie, Monitor, Game এবং User সাপোর্ট রয়েছে।

এই টিভিতে 24 ওয়াটের স্পিকার দেওয়া হয়েছে। কোম্পানি এতে 2টি স্পিকার ব্যবহার করেছে। এই টিভিতে 1 জিবি র‌্যামের সাপোর্ট সহ একটি কোয়াড-কোর প্রসেসর পাওয়া যাবে। এই টিভিতে 8 জিবি ইন্টারনাল মেমরি আছে। এই স্মার্ট টিভিতে Youtube, Disney + Hotstar, Prime Video এবং Sony LIV, Zee5, Voot, HBO, Eros Now এবং MX Player TV ইত্যাদির সাপোর্ট রয়েছে। কানেক্টিভিটির জন্য, এই টিভিটি 3টি HDMI পোর্টের সাথে 2টি USB পোর্ট সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন