Review: 25 হাজার টাকা বাজেটের অন‍্যতম সেরা স্মার্ট টিভি Thomson 43PATH0009 BL

বর্তমান ভারতের টেক মার্কেটে যেভাবে গ‍্যাজেট ইউজারদের পছন্দ দিনকে দিন আপগ্রেড হচ্ছে, তেমনই তাল মিলিয়ে পরিবর্তন হচ্ছে বিভিন্ন স্মার্ট গ‍্যাজেট। একটা সময় ছিল যখন টিভি বলতে ঢাউস সাইজের একটি বাক্স বোঝাতো, যা শুধুমাত্র সোজাসুজি বসেই সঠিকভাবে উপভোগ করা যেত। তাও আবার সাদা-কালো, রঙিন নয়। এরপর এল রঙিন টিভির যুগ। ইউজারদের পছন্দ ও চাহিদার কথা মাথায় রেখে সমস্ত কোম্পানি বিভিন্ন মাপের টিভি তৈরি করতে থাকে। মানুষের চাহিদা বেড়ে চললেও সমস্যা দেখা যায় অত‍্যাধিক বড় সাইজ নিয়ে। তাই শুরু হয় পাতলা এলসিডি টিভির যুগ। কিন্তু অন‍্যদিকে স্মার্টফোন তো আর পিছিয়ে নেই। তারা ফিচার ও টাচ স্ক্রিনের অধ‍্যায় শেষ করে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছে ইন্টারনেটের অসীম ক্ষমতা ও অ্যান্ড্রয়েডের মতো অ্যাডভান্স টেকনোলজি। তাহলে টিভিও বা থেমে থাকে কেন? ধীরে ধীরে শুরু হয় স্মার্ট টিভির রাজত্ব। টিভি টেকনোলজি নিয়ে কথা হবে অথচ স্বনামধন্য Thomson কোম্পানির নাম উঠবে না শুনতে বেমানান লাগেআর কোম্পানির ‘9A’ সিরিজ তো অতুলনীয়। আজ আমরা কথা বলব কোম্পানির এই জনপ্রিয় সিরিজের অন‍্যতম স্মার্ট টিভি মডেল Thomson 43PATH0009 BL সম্পর্কে।

প্রথমে এক নজরে দেখে নেওয়া যাক এই স্মার্ট টিভির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে। এই বছরের শুরুর দিকে লঞ্চ করা Thomson 43PATH0009 BL স্মার্ট টিভিটি কোম্পানির পক্ষ থেকে 1920 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 108 সেন্টিমিটার অর্থাৎ 43 ইঞ্চির Full HD UPS LCD ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই টিভির ডিসপ্লে 500nits ব্রাইটনেসে ভিজুয়াল দিতে সক্ষম এবং এর কন্ট্রাস্ট রেশিও 500000:1। এই টিভি অ্যানালগ টিভি রিসেপশন ও ডিজিটাল টিভি রিসেপশন উভয় সিস্টেমে কাজ করে। 16:9 আসপেক্ট রেশিওযুক্ত এই স্মার্ট টিভির ডিসপ্লে 60Hz রিফ্রেশরেটে কাজ করে এবং 178° ভিউয়িং অ্যাঙ্গেল দিতে সক্ষম। Thomson 43PATH0009 BL-এ ডিজিটাল নয়েস ফিল্টার রয়েছে। এই টিভিতে MP4, MPEG, MPG, MKV, AVI, FLV ও ASF ভিডিও ফরম্যাট এবং JPEG ও PNG ইমেজ ফরম্যাট সাপোর্ট করে।

কোম্পানির এই অনবদ্য স্মার্ট টিভি Android 9 অপারেটিং সিস্টেমে রান করে। Thomson 43PATH0009 BL স্মার্ট টিভি 1.4GHz ক্লক স্পীডযুক্ত কোয়াড কোর ARM Cortex-A53 প্রসেসরে কাজ করে এবং হাই কোয়ালিটি গ্ৰাফিক্সের জন্য এতে Mali-450MP3 GPU রয়েছে। স্মুথ প্রসেসিঙের জন্য এতে 1GB র‍্যামের সঙ্গে 8GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।

Thomson 43PATH0009 BL-এ দুটি বক্স স্পীকার রয়েছে যাদের আউটপুট 40W। এই স্মার্ট টিভি MP3, MPEG1/2/2.5, AAC, HEAAC, ASF এবং WMA অডিও ফরম্যাট সাপোর্ট করে। এই টিভির সঙ্গে কোম্পানির পক্ষ থেকে দুটি AAA ব‍্যাটারি চালিত একটি স্মার্ট রিমোট দেওয়া হয়।

কানেক্টিভিটি ফিচার হিসেবে এই টিভিতে Dual Band Wi-Fi এবং Bluetooth V5.0 রয়েছে। এছাড়া টিভির ব‍্যাক প‍্যানেলে দুটি USB Port, তিনটি HDMI Port, RF অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি ইনপুটের জন্য একটি অ্যানালগ কক্সিয়াল পোর্ট এবং একটি ইথারনেট সকেট রয়েছে। এই টিভির ডায়মেনশন 970 × 570 × 110 mm।

এবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে একটু আলোচনা করা যাক। আজকের দিনে দাঁড়িয়ে প্রত‍্যেক মানুষ পকেটে স্মার্টফোন রাখার পাশাপাশি নিজের ঘরবাড়িকেও স্মার্ট করে তুলছে। এক‌ই সঙ্গে একটি স্মার্ট টিভি ক্রমশ যেন আবশ্যক হয়ে উঠছে। সেক্ষেত্রে Thomson 43PATH0009 BL নিঃসন্দেহে একটি অতুলনীয় অপশন। দেশে মাত্র 22,499 টাকা দামে মার্কেটে অন‍্যান‍্য কোম্পানির অনেক টিভির সঙ্গে পাল্লা দিতে সক্ষম।

কোম্পানির পক্ষ থেকে Thomson 43PATH0009 BL এর বক্সে টিভি ইউনিটের সঙ্গে একটি রিমোট, দুটি AAA ব‍্যাটারি, ওয়াল মাউন্ট ও ম‍্যানুয়াল দেওয়া হয়। 43 ইঞ্চির একটি বেজল লেস টিভি একটি মাঝারি থেকে বড় মাপের ঘরে বসে উপভোগ করার জন্য যথেষ্ট। এছাড়া এই টিভির 178° অ্যাঙ্গেলৈর দৌলতে ঘরের যে কোনো কোণায় বসে পরিস্কার ভাবে টিভি দেখা যাবে। Thomson 43PATH0009 BL-এ Google Play Store, Google Music, Google Play Games, YouTube, Google Play Movies & TV, Amazon Prime Video সহ আরও কিছু জনপ্রিয় অ্যাপ প্রি-ইনস্টলড পাওয়া যায়। যা একজন সাধারণ ইউজারের স্ট্রীমিঙের চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট। এছাড়াও প্লে স্টোর থেকে আরও প্রচুর অ্যাপ ইনস্টল ক‍রার সুবিধা রয়েছে। এছাড়া এই টিভির যা অডিও কোয়ালিটি তাতে আলাদা করে অন্য সাউন্ড সিস্টেম প্রয়োজন নেই।

এই টিভিতে দেওয়া ইথারনেট পোর্টের মাধ্যমে সরাসরি ওয়াইফাইয়ের বদলে কেবলের মাধ্যমে ইন্টারনেট ব‍্যবহার করা যায়। HDMI পোর্ট তো নিঃসন্দেহে একটি বড় সংযোজন। এর সাহায্যে বিনোদন ছাড়াও কম্পিউটারের স্ক্রিন হিসেবে এই টিভি ব‍্যবহার করা যায়। এছাড়া দুটি ইউএসবি পোর্টের মাধ্যমে পেনড্রাইভ, ফোন বা মেমরি কার্ড কানেক্ট করে সরাসরি ছবি ও মুভি দেখা এবং গান শোনা যায়। কোম্পানির Thomson 43PATH0009 BL স্মার্ট টিভির সঙ্গে দেওয়া রিমোটটি যথেষ্ট সিম্পল ও স্মার্ট। পাওয়ার, মিউট, নেভিগেশন, মেনু, অপশন, এক্সিট, ভলিউম ও আরও কয়েকটি বাটন মিলিয়ে এতে মোট 18টি বাটন রয়েছে। এতে আমাজন প্রাইম ভিডিও, ইউটিউব ও সোনী লাইভের শর্টকাট বাটনের পাশাপাশি রয়েছে গুগল অ্যাসিসট‍্যান্ট বাটন। এর সাহায্যে রিমোটের মাইক ব‍্যবহার করে যে কোনো অ্যাপ ওপেন করা থেকে শুরু করে অফিসের ইমেইল চেক করা এবং বাড়ির অন‍্যান‍্য স্মার্ট ডিভাইস কন্ট্রোল করা সব‌ই সম্ভব।

সবদিক থেকে বিচার করে এবং বিগত বেশ কিছু দিন ধরে ব‍্যবহার করে আমি হলফ করে বলতে পারি ভিডিও, অডিও থেকে শুরু করে স্মুথনেস ও পারফরম্যান্স সব ক্ষেত্রেই এই টিভিটি অতুলনীয়। এক কথায় টিভির বক্সে লেখা ‘Designed in Paris, Made in India’ ট‍্যাগলাইন সত্যিই সার্থক। বিনোদন থেকে শুরু করে অফিসের ছোটখাটো কাজ সব‌ই করা যায় নিমেষে। তার ওপর বাজেট রেঞ্জ, এই রেঞ্জে এত ফিচার সত্যিই মার্কেটে পাওয়া মুশকিল। তাই যদি কখনও প্রশ্ন ওঠে আদৌ Thomson 43PATH0009 BL কেনা উচিত কি না উত্তর সব সময়ের জন্য “হ‍্যাঁ”ই হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here