TikTok অ্যাপের নাম আজ প্রায় ভারতের সকল বয়সের মানুষ জানে, এমনকি ব্যবহারও করে। বর্তমানে TikTok এমন একটি অ্যাপে পরিণত হয়েছে যেটি যত পরিমাণে শহরে ব্যবহার করা হয়, ততটাই গ্ৰাম ও মফস্বল এলাকায় করা হয়। দিন দিন এই অ্যাপ যত জনপ্রিয় হয়ে উঠেছে ততই সমালোচনার মুখে পড়তে হয়েছে। শুধুমাত্র TikTok ব্যবহার করার জন্য কখনও সমস্যা দানা বেঁধেছে আবার কখনও বা বড়সড় ঝঞ্ঝাট পোহাতে হয় ইউজারকে। আবারও TikTok সম্পর্কে এমনই এক খাসখবর ছড়িয়ে পড়েছে, যেখানে TikTok এ মেয়ের ফোটো ব্যবহার করার জন্য এক যুবককে জেলে যেতে হয়েছে।
আরও পড়ুন : পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে চলে এল Samsung Galaxy A51, এতে থাকবে L শেপের কোয়াড ক্যামেরা
TikTok সম্পর্কিত এই নতুন খবর উত্তরপ্রদেশের আজমগড় এলাকার, সেখানকার বাসিন্দা পঙ্কজ সাহানিকে পুলিশ গ্ৰেফতার করে জেলে পাঠিয়ে দিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী পঙ্কজ সাহানি একজন সাধারণ TikTok ইউজার এবং তিনিও অন্যান্য ইউজারদের মতো এই শর্ট ভিডিও মেকিং অ্যাপে ভিডিও বানান এবং দেখেন। কয়েক দিন আগে পঙ্কজ TikTok এ একটি ভিডিও আপলোড করেন যেখানে তিনি দুজন মেয়ের ফোটো ব্যবহার করেছিলেন।

এই মেয়ে দুটি একে ওপরের বোন এবং পঙ্কজ TikTok অ্যাপে এদের ফোটো দিয়ে ভিডিও বানায়। এই ভিডিওটি কোনোভাবে ভাইরাল হয়ে যায় এবং সেই দুজন মেয়ের মধ্যে একজনের হাতে পৌঁছে যায়। অযাচিতভাবে তাঁর ফোটো ব্যবহার হতে দেখে মেয়েটি পুলিশে জানায় এবং এরপর খোঁজখবর নিয়ে জানা যায় ভিডিওটি পঙ্কজ বানিয়ে TikTok এ আপলোড করেছিল।
যখন সাইবার সেলে কেসটি যায় তখন গত সোমবার অর্থাৎ 11 নভেম্বর পঙ্কজকে হেফাজতে নেয়। গ্ৰেফতারির পর পঙ্কজকে সাইবার সেলের এসপির কাছে পেশ করা হয়, এরপর আইপি অ্যাড্রেস প্রমাণিত হলে তাকে জেলে পাঠানো হয়। পঙ্কজ ইচ্ছাকৃতভাবে ভুল উদ্দেশ্য নিয়ে মেয়েদুটির ফোটো ব্যবহার করেছে, নাকি অজান্তেই ভুল করে ফেলেছে তা এখনও জানা যায়নি। তবে এই TikTok অ্যাপের জন্যই পঙ্কজকে জেলে যেতে হয়েছে।
ধরা হয়েছে উত্তরপ্রদেশের পুলিশও
TikTok সম্পর্কে কয়েক দিন আগে আরও একটি ঘটনা সামনে আসে, যেখানে যেখানে উত্তরপ্রদেশ পুলিশের জওয়ান আরিফকে TikTok ব্যবহার করার জন্য সমালোচিত হতে হয়েছিল। মহম্মদ আরিফ লখনউয়োর পিজিআই এলাকার সাউথ সিটি থানার ইন চার্জ ছিলেন, যার দুটি TikTok ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছিল। ভিডিও ভাইরাল হওয়ার পর আরিফের থেকে লখনউ এসএসপির পক্ষ থেকে শো কজ চেয়ে পাঠানো হয়।
এই দুটি ভিডিও মিউজিক ভিডিও মেকিং অ্যাপ TikTok এ শেয়ার করা হয়েছিল। দুটি ভিডিওতেই আরিফকে তাঁর ইউনিফর্ম পড়া অবস্থায় দেখা গেছে। আরিফকে তাঁর প্রথম ভিডিওতে একটি বলিউড ফিল্মের ডায়লগ বলতে দেখা যায়। তিনি বলেন, “ইয়ে পুলিশ স্টেশন হ্যায়, যব তক ব্যায়েঠনে কো না কহা যায় খড়ে রহো, তুমহারে বাপ কা ঘর নেহি হ্যায়।” একইভাবে দ্বিতীয় ভিডিওতে তিনি তাঁর TikTok ভিডিওতে বলেন, “পুলিশওয়ালো সে না দোস্তি আচ্ছি হ্যায় না দুশমনি।”
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










