মাইক্রোসফট লেন্সের সেরা বিকল্প এই 7টি PDF Scanner Apps, জেনে নিন ফিচার ডিটেইলস

যারা কোনো পিডিএফ স্ক্যান করার জন্য Microsoft Lens অ্যাপ ব্যাবহার করেন তাদের জানিয়ে রাখি এই অ্যাপটি গতকাল অর্থাৎ 15 সেপ্টেম্বর, 2025 থেকে বন্ধ হয়ে গেছে। এই অ্যাপটি অত্যন্ত সহজে ফিজিক্যাল ডকুমেন্টকে ডিজিটাল কপিতে পরিণত করতে সক্ষম। তবে এবার মাইক্রোসফট এই অ্যাপটিকে বন্ধ করে দিয়েছে , ফলে ইউজারদের এই অ্যাপের নতুন বিকল্প খুঁজতে হবে। মাইক্রোসফট লেন্স অ্যাপটি বন্ধ হয়ে গেলেও গুগল প্লে স্টোরে এখনও পর্যন্ত অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য বেশ কিছু পিডিএফ স্ক্যানার অ্যাপ রয়েছে, যেগুলি ডকুমেন্ট স্ক্যান করতে, সিগনেচার যোগ করতে, রিসিপ্ট গুছিয়ে রাখতে এবং ব‌ইয়ের পাতা স্ক্যান করার মতো বিভিন্ন উপযোগী কাজ করতে পারে। এই পোস্টে আমরা 7টি এমন অ্যাপ সম্পর্কে আলোচনা করতে চলেছি যেগুলি মাইক্রোসফট লেন্সের সেরা বিকল্প হয়ে উঠবে।

OSS Document Scanner

ওএস‌এস ডকুমেন্ট স্ক্যানার (OSS Document Scanner) একটি ওপেন-সোর্স অ্যাপ, এটি বিশেষভাবে ডকুমেন্ট স্ক্যান করার জন্য তৈরি করা হয়েছে। অ্যাপটির ইন্টারফেস বেশ পরিস্কার এবং উপযোগী, যা মূলত ফাংশনালিটির ওপর ফোকাস করে। এই অ্যাপ অটোমেটিক্যালি ডকুমেন্ট চিনে স্ক্যান করে এবং যথাযথ সাইজে ইমেজ ক্রপ করতে পারে। তবে পোস্টারের মতো বড় ডকুমেন্ট ক্রপ করার সময় কখনও কখনও সমস্যা হতে পারে। অ্যাপের স্ক্যান কোয়ালিটি মন্দ নয়, এর সঙ্গে এতে বেশ কিছু ইমেজ এডিট ও ইমপ্রুভ অপশন রয়েছে। ওসিআর ফিচার ব্যাবহার করে ইমেজ থেকে টেক্সট বার করা যায়। এতে স্ক্যান করা ডকুমেন্টের কোয়ালিটি এবং সাইজ সিলেক্ট করা যায়। এছাড়াও সেন্সিটিভ ডকুমেন্টের জন্য এতে বায়োমেট্রিক লক ব্যাবহার করা যায়।

ডাউনলোড: OSS Document Scanner

Adobe Scan

অ্যাডোব স্ক্যান (Adobe Scan) পিডিএফ স্ক্যানার সেইসব ইউজারদের জন্য সেরা, যারা আগে থেকে অন্যান্য অ্যাডোব অ্যাপ ব্যাবহার করেন। এটি ডকুমেন্ট স্ক্যান করে অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডারে পাঠাতে পারে, এখানে সিগনেচার যোগ করা যায়। এতে পাসওয়ার্ড সেট করা এবং একাধিক ফাইল যোগ করে একটি ফাইল তৈরি করতে পারে। এআই বেসড সার্চ ফিচারের মাধ্যমে ইউজাররা স্ক্যান করা ডকুমেন্টে বিশেষ তথ্য খুঁজতে পারে। তবে এই অ্যাপের সমস্ত ফিচার ব্যাবহার করার জন্য অ্যাডোব অ্যাকাউন্ট থাকা আবশ্যক, যা কিছু ইউজারদের জন্য অসুবিধাজনক হতে পারে।

ডাউনলোড: Adobe Scan

Clear Scanner

ক্লিয়ার স্ক্যানার (Clear Scanner) অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড এবং ইন্সটল করা যায়। এই অ্যাপে বেশ কিছু অসাধারণ অপশন রয়েছে। এতে স্ক্যানিং রেজোলিউশন সিলেক্ট করা যায় এবং ডিফল্ট ইমেইল ফরোয়ার্ডিং সেট করা যায়। এই অ্যাপের ইউজার ইন্টারফেস যথেষ্ট পরিস্কার এবং এতে ফোল্ডার তৈরি করার সুবিধাও রয়েছে। অ্যাপটির স্ক্যানিং এবং ওসিআর পারফরমেন্স‌ও বেশ উল্লেখযোগ্য। এতে স্ক্যানে নোট যোগ করা যায়, সিগনেচার স্ক্যান করা যায় এবং পিডিএফের কোয়ালিটি সিলেক্ট করা যায়। এই অ্যাপে অনেক ফিচার যোগ করা হয়েছে, তবে ব্যাবহার করতে কোনো সমস্যা হবে না। জানিয়ে রাখি অ্যাপটির ফ্রি ভার্সনে অ্যাড আসে।

ডাউনলোড: Clear Scanner

PDFgear Scan

যারা এআই ফিচার সহ পিডিএফ স্ক্যানারের খোঁজ করছেন তাদের জন্য পিডিএফগিয়ার স্ক্যান (PDFgear Scan) একটি সুন্দর অপশন। এই অ্যাপটি সুন্দরভাবে রিসিপ্ট গুছিয়ে রাখতে সক্ষম। এছাড়াও এটি রিসিপ্ট থেকে ট্যাক্স, মোট অ্যামাউন্ট, আইটেমের সংখ্যা প্রভৃতি ডেটা বার করে টেবিল আকারে সেভ করে রাখে। এতে ওসিআর, ওয়ার্ড ফাইলে টেক্সট সেভ করা, ব‌ই, আইডি এবং কিউআর কোডের জন্য আলাদা আলাদা মোড রয়েছে। এতে ক্লিয়ার স্ক্যান এবং ওএস‌এস অ্যাপের মতো কাস্টোমাইজেশন অপশন নেই, তবে অ্যাপটি সহজ ও বিশ্বস্ত।

ডাউনলোড: PDFgear Scan

Genius Scan

অটো-স্ক্যানিঙের জন্য জিনিয়াস স্ক্যান (Genius Scan) অ্যাপটি সবচেয়ে ভালো। এই অ্যাপটি অটোমেটিক্যালি ডকুমেন্ট চিনে সঠিকভাবে সেটি স্ক্যান করতে সক্ষম। এই অ্যাপের এডিটিং ফিচার সুন্দরভাবে স্ক্যানলাইন এবং পিক্সেলের ছাপ পরিস্কার করতে পারে। বাঁকা পৃষ্ঠা সোজা করার জন্য এতে কার্ভেচার কালেকশন ফিচার রয়েছে। এতে ট্যাগ ও ফোল্ডারের মাধ্যমে স্ক্যান গুছিয়ে রাখা যায় এবং ড্রপবক্স, ওয়াননোটের মতো বিভিন্ন প্ল্যাটফর্মে এক্সপোর্ট করা যায়। তবে এই অ্যাপের সমস্ত ফিচার ব্যাবহার করার জন্য দাম দিয়ে প্রিমিয়াম আলট্রা ভার্সন কিনতে হয়।

ডাউনলোড: Genius Scan

SwiftScan

সুইফ্টস্ক্যান (SwiftScan) এই লিস্টের সবচেয়ে বেশি সুবিধা সহ পিডিএফ স্ক্যানার অ্যাপ। এই অ্যাপে ফ্যাক্স পাঠানোর সুবিধার মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার রয়েছে। এছাড়াও এই অ্যাপ পিডিএফ, ইমেজ ফাইল ও টেক্সট ফাইল স্ক্যান করতে, সিগনেচার যোগ করতে, এআই বেসড সামারি তৈরি করার অপশন দেয়। তবে ফ্রি ভার্সনে কিছু খামতি রয়েছে। স্ক্যান করা ডকুমেন্টে স্ক্যান উইথ সুইফ্টস্ক্যান ওয়াটারমার্ক থাকে, যা মোছার জন্য মাসিক বা বার্ষিক সাবস্ক্রিপশন কিনতে হয়। প্রিমিয়াম ভার্সনে ক্লাউড স্টোরেজ এবং ওসিআর ফিচার‌ও পাওয়া যায়।

ডাউনলোড: SwiftScan

Notebloc

নোটব্লক (Notebloc) একটি সিম্পল এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস সহ পিডিএফ স্ক্যানার অ্যাপ, তবে এটি অন্যান্য অ্যাপের তুলনায় বেশি ম্যানুয়াল। এতে অটো-স্ক্যানিং ফিচার নেই। ফলে ইউজারদের নিজে থেকে ডকুমেন্ট ফ্রেম করতে, স্ক্যান করতে এবং বর্ডার অ্যাডজাস্ট করতে হয়। কিছু ইউজারদের কাছে এই প্রসেস বিরক্তিকর মনে হতে পারে। স্ক্যান করার পর এতে মার্ক‌আপ যোগ করা যায় বা ওসিআরের মাধ্যমে টেক্সট বার করা যায়। তবে এই অ্যাপের ওসিআর পারফরমেন্স পিডিএফগিয়ার স্ক্যান এবং ক্লিয়ার স্ক্যান অ্যাপের তুলনায় কিছুটা দুর্বল। তবে এটির মার্ক‌আপ ইন্টারফেস অন্যান্য অ্যাপের তুলনায় ভালো। এই অ্যাপটি ফ্রি হলেও মান্থলি বা অ্যানুয়াল বা ওয়ান টাইম সাবস্ক্রিপশনের ক্ষেত্রে অনেক ফিচার ব্যাবহার করা যায়। এই অ্যাপটির ওয়ান টাইম পেমেন্ট সুইফ্টস্ক্যান অ্যাপের বার্ষিক প্ল্যানের চেয়েও সস্তা।

ডাউনলোড: Notebloc

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here