আরো একবার Flipkart Sale এ একটি প্রতারণার ঘটনা সামনে আসলো। কিছুদিন আগে এক ব্যক্তি iPhone 12 অর্ডার করার পরে বাক্স খুলে সাবান পেয়েছিল। এইবার ফ্লিপকার্ট সেলে আরো এক ব্যক্তি প্রতারণার শিকার হলো। এইবার Anupama TV Serial এর একজন অভিনেতার সাথে ফ্রড হয়েছে। আসলে Anupama TV Serial এর অ্যাক্টার Paras Kalnawat Nothing ব্র্যান্ডের ইয়ারফোন (Nothing Ear 1 TWS) শপিং ওয়েবসাইট থেকে অর্ডার করেছিলেন, কিন্তু তারপরে অর্ডারটি পাওয়ার পরে Nothing ইয়ারফোনের বক্সে কিছুই ছিল না। এই ঘটনাটির পরে Paras তার টুইটার হ্যান্ডেল থেকে Nothing এবং Flipkart কে ট্যাগ করে নিজের ঘটনাটি জানিয়েছেন।
সম্পূর্ণ ঘটনাটি কি?
পারাস কালনাওয়াত (Paras_kalnawat) নিজের টুইটারে এই ঘটনাটির সম্পূর্ণ বিবরণ দিয়ে একটি পোস্ট করেছেন। এই পোস্টটিতে তিনি Nothing Ear (1) এর খালি বাক্সের ফোটো শেয়ার করে লিখেছেন, “আমি Nothing এর বাক্সে কিছুই পেলাম না, যেটিকে আমি Flipkart থেকে কিনেছিলাম। ফ্লিপকার্টের পরিষেবা সময়ের সাথে আরো খারাপ হয়ে যাচ্ছে, এই কারনেই কিছু লোকেরা ফ্লিপকার্ট থেকে শপিং করা বন্ধ করে দিচ্ছে।”
So Here I Have Received Nothing In @nothing box From @Flipkart ! Flipkart is actually getting worse with time and soon people are going to stop purchasing products from @Flipkart ! pic.twitter.com/wGnzU0MlNq
— Paras Kalnawat (@paras_kalnawat) October 13, 2021
ক্ষমা চাইলো কোম্পানি
এই টুইটের রিপ্লাইয়ে ই-কমার্স কোম্পানি Flipkart এর সাপোর্ট টিম এই ঘটনাটির জন্যে ক্ষমাও চেয়েছে এবং অর্ডার আইডি সহ অন্যান্য তথ্য চেয়েছে, অথচ ইউজার অর্থাৎ সেই অভিনেতা তার কোনো রিপ্লাই দেয়নি।
যদি কথা বলা হয় Nothing Ear 1 TWS এর তাহলে এটি Comfort Zone এবং ব্যবহারের জন্য খুবই সহজ। বাগস গুলির খুবই ভালো, যার কারনে ইয়ারবাডস পড়ে ওয়ার্কআউট এবং দৌড়ানো দুটিই করা যাবে। এই ইয়ারবাডসের ওজন 4.7 গ্রাম যা একটি ডিভাইস হিসেবে খুবই হাল্কা। এই ডিভাইসটিকে বহন করা খুবই সহজ, এটিকে খুব সহজেই পকেটে রাখা যায়। Nothing Ear 1 একটি ট্রান্সপারেন্টের সাথে আসে। এছাড়া এতে নয়েজ ক্যান্সেলেশান ফিচার সহ অসাধারণ সাউন্ডের জন্য পাওয়ারফুল বেসও পাওয়া যায়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
