Home খবর 200MP ক্যামেরা এবং 9000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Honor 700 Pro 5G স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

200MP ক্যামেরা এবং 9000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Honor 700 Pro 5G স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

মে মাসে Honor তাদের হোম মার্কেট চীনে 8600mAh ব্যাটারি এবং 16GB RAM সহ Honor 600 Pro 5G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই ফোনের সাক্সেসার লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। আপকামিং ফোনটি Honor 700 Pro নামে লঞ্চ করা হবে। সম্প্রতি লিকের মাধ্যমে ফোনটি 9,000mAh battery এবং 200MP camera স্পেসিফিকেশন সহ পেশ করা হবে বলে জানা গেছে।

Honor 700 Pro

Honor 700 Pro ফোনটিতে ডুয়েল ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এই ফোনের ব্যাক প্যানেলের রেয়ার ক্যামেরা সেটআপ সহ একটি ছোট সেকেন্ডারি ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনটির সাইজ 1.72 ইঞ্চির রাখা হতে পারে। এই রেয়ার ডিসপ্লেতে টাইম, উইজেট ও নোটিফিকেশনের পাশাপাশি মিউজিক কন্ট্রোল ফিচার পাওয়া যাবে। এই ফোনে এলসিডি প্যানেল ব্যাবহার করা হবে বলে শোনা যাচ্ছে।

লিক অনুযায়ী Honor 700 Pro ফোনের প্রাইমারি স্ক্রিন 6.57 ইঞ্চির কম্প্যাক্ত ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। এই Flat AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 1.5K পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করতে পারে। লিকের মাধ্যমে এখনও পর্যন্ত ফোনের রিফ্রেশ রেট বা নিটস ব্রাইটনেস সম্পর্কে জানানো হয়নি। তবে জানিয়ে রাখি Honor 600 Pro ফোনটি 8000nits পীক ব্রাইটনেস সহ লঞ্চ করা হয়েছিল। তাই Honor 700 Pro ফোনটিতে হাই নিটস ব্রাইটনেস থাকতে পারে।

Honor 700 Pro ফোনটিতে বড় ব্যাটারি থাকবে বলে জানা গেছে। লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে শক্তিশালী 9000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনে 80W wired ফাস্ট চার্জিং এবং 50W wireless ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। এই ফোনে রিভার্স চার্জিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য Honor 700 Pro ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিক অনুযায়ী আপকামিং ফোনটিতে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল periscope telephoto ক্যামেরা থাকবে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য Honor 700 Proফোনটিতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

লিকের মাধ্যমে Honor 700 Pro ফোনের প্রসেসর ডিটেইলস সম্পর্কে জানা যায়নি। Honor 600 Pro ফোনটি চীনের বাজারে 3.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 8550 Elite অক্টাকোর প্রসেসর এবং গ্লোবাল বাজারে Snapdragon 8 Elite Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। আগামী নভেম্বর মাসে আপকামিং Honor 700 Pro 5G ফোনটি লঞ্চ করা হতে পারে।