এই বছরের শুরুতেই রিয়েলমি তাদের realme 17 Pro সিরিজ পেশ করেছিল। এই সিরিজের অধীনে realme 16 Pro এবং realme 17 Pro+ 5G ফোনদুটি লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি এই সিরিজের নেক্সট জেনারেশন বাজারে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি। সম্প্রতি লিকের মাধ্যমে আপকামিং realme 17 Pro এবং realme 17 Pro+ 5G ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।
realme 17 Pro সিরিজের স্পেসিফিকেশন
টিপস্টার গ্যাজেটসডেটা realme 17 Pro এবং realme 17 Pro Plus ফোনের সংক্রান্ত লিক শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে টুইট করে টিপস্টার জানিয়েছেন রিয়েলমি কোম্পানি তাদের নতুন নাম্বার সিরিজের প্রো মডেলে কাজ শুরু করে দিয়েছে এবং শীঘ্রই বাজারে ফোনটি লঞ্চ করা হবে। লিক অনুযায়ী এই ফোনের ক্যামেরা মডিউল অনেকটাই realme 16 Pro Plus সিরিজের মতো দেখাচ্ছে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী realme 17 Pro সিরিজের ফোনে flat OLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে দেওয়া হবে এবং ফোনে 1.5K পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করবে। লিক অনুযায়ী ফোনের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট থাকবে, তবে গেমিং চলাকালীন ফোনের স্ক্রিনে 165Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী realme 17 Pro সিরিজের ফোনে প্ল্যাস্টিক ফ্রেম ব্যাবহার করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে শক্তিশালী 10000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। উপরোক্ত স্পেসিফিকেশন realme 17 Pro মডেলে না কি realme 17 Pro Plus মডেলে দেওয়া হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি।
অন্যদিকে প্রসেসিঙের জন্য আসন্ন ফোনে MediaTek Dimensity 7500 প্রসেসর থাকবে বলে জানা গেছে। 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.8GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। realme 17 Pro 5G ফোনে এই প্রসেসর দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
জানিয়ে রাখি জানুয়ারি মাসে কোম্পানির realme 16 Pro 5G ফোনটি MediaTek এর Dimensity 7300 Max প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। তবে সিরিজে realme 16 Pro+ 5G ফোনটি Qualcomm এর Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। তাই আপকামিং সিরিজের প্রো মডেলে মিডিয়াটেক প্রসেসর দেওয়া হতে পারে।
ফটোগ্রাফির জন্য ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 200MP প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 50MP 3.5x telephoto লেন্স এবং একটি Ultrawide অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। realme 17 Pro এবং realme 17 Pro+ 5G ফোনের সঠিক স্পেসিফিকেশন জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
