সম্প্রতি ভিভো গ্লোবাল বাজারে তাদের বড় ব্যাটারি সহ vivo Y32 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনটিতে 8000mAh Battery পাশাপাশি LTE অর্থাৎ 4G সাপোর্ট করবে। কোম্পানি এই ফোনের 5G মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এবার Vivo Y32 5G স্মার্টফোন লঞ্চ করা হবে এবং এই ফোনটি গুগল প্লে কনসোলেও লিস্টেড করা হয়েছে।
vivo Y32 5G ফোনের লিস্টিং ডিটেইলস
গুগল প্লে কনসোলে vivo Y32 5G ফোনটি V2639 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের মার্কেটিং নাম vivo Y32 5G হবে বলে জানা গেছে। তাই শীঘ্রই ফোনটি বাজারে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। গুগল প্লে কনসোল লিস্টিঙের মাধ্যমে ফোনের নামের পাশাপাশি ফটো সহ অন্যান্য স্পেসিফিকেশনও প্রকাশ্যে এসেছে।
গুগল প্লে কনসোলে vivo Y32 5G ফোনটি পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজাইন সহ দেখা গেছে। লিস্টিং অনুযায়ী ফোনের 720 x 1592 পিক্সেল রেজোলিউশন এবং 300dpi সাপোর্টেড HD+ ডিসপ্লে দেওয়া হবে। এই লিস্টিঙের মাধ্যমে ভিভো 5G ফোনটি 4GB RAM সহ স্পট হয়েছে। এটি ফোনের বেস ভেরিয়েন্ট হতে পারে এবং কোম্পানির ফোনটি 6GB RAM সহ পেশ করা হতে পারে।
এই লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনের চিপসেটের নাম সম্পর্কে জানা যায়নি। তবে ফোনটিতে Qualcomm প্রসেসর দেওয়া হবে বলে নিশ্চিত জানা গেছে। এই চিপের মডেল কোডনেম SM4450 বলে জানানো হয়েছে, এটি সম্ভবত Snapdragon 4 Gen 2 প্রসেসর হতে পারে। এই প্রসেসর 1.95GHz থেকে 2.2GHz ক্লক স্পীডে কাজ করতে পারে। একইসঙ্গে গুগল প্লে কনসোলে ফোনটি Adreno 613 GPU সহ দেখা গেছে।
vivo Y32 4G
vivo Y32 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড OriginOS 6 সহ কাজ করবে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 2.2GHz ক্লক স্পীডযুক্ত UniSoc T7300 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে LPDDR4X RAM রয়েছে। এই ফোনের 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.87-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে থাকবে। জল ও ধুলু থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 + IP69 রেটিং যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 8000mAh ব্যাটারি দেয়া হয়েছে। এই ফোনে 6 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 44W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এই ভিভো ফোনে Reverse চার্জিং ফিচার সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।
