ভারতীয় মোবাইল কোম্পানি কার্বন কয়েক বছর পর আবার স্মার্টফোন বাজারে পা রাখতে চলেছে। বেশ কয়েক বছর চুপ থাকার পর আরও একবার এই কোম্পানি ভারতের স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে প্রত্যাবর্তনের প্রস্ততি নিচ্ছে। Ai+ ও Boltt এর মতো নতুন ব্র্যান্ডের পাশাপাশি এবার থেকে ভারতীয় ইউজাররা Karbonn কোম্পানির ফোনও কিনতে পারবেন। কোম্পানি খুব তাড়াতাড়ি Karbonn Rebel 5G স্মার্টফোন লঞ্চ করবে।
Karbonn Rebel 5G
ভারতে শীঘ্রই Karbonn Rebel 5G স্মার্টফোন লঞ্চ হবে। শপিং সাইট আমাজনে এই আপকামিং ফোনটির মাইক্রোসাইট লাইভ করে দেওয়া হয়েছে এবং এই প্ল্যাটফর্ম থেকেই ফোনটির নাম জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে Karbonn Rebel 5G ফোনের নাম টিজ করা হয়েছে এবং খুব তাড়াতাড়ি এই ফোনের লঞ্চ ডেটও ঘোষণা করে দেওয়া হবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি Kamaal Koming টাইটেল সহ প্রোমোট করা হচ্ছে।
Karbonn Rebel 5G ফোনের স্পেসিফিকেশন
Karbonn Rebel ফোনটি লো বাজেট সেগমেন্টে সস্তা 5G স্মার্টফোন হিসাবে পেশ করা হতে পারে। এখনও পর্যন্ত এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি, তবে এই ফোনটিতে Unisoc 5G অক্টাকোর প্রসেসর থাকতে পারে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হতে পারে এবং এতে স্টক অ্যান্ড্রয়েড ওএস থাকতে পারে।
Karbonn Rebel 5G ফোনটি 4GB RAM সহ 64GB এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে বলে আশা করা হচ্ছে। স্মুথ মাল্টি টাস্কিং বজায় রাখার জন্য এতে LPDDR4X RAM টেকনোলজি দেওয়া হতে পারে। এছাড়াও এই ফোনে Expandable RAM ফিচার যোগ করা হতে পারে, ফলে ফোনটির Physical RAM এর সঙ্গে Virtual RAM যোগ করে আরও শক্তিশালী পারফরমেন্স উপভোগ করা যাবে।
Karbonn Rebel 5G ফোনটিতে শক্তিশালী ব্যাটারি থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ একবার ফুল চার্জ করে এই ফোনে অনায়াসে এক দিনের চেয়ে বেশি ব্যাকআপ পাওয়া যাবে। এই ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হতে পারে।
এই ফোনে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির HD+ ডিসপ্লে থাকতে পারে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন IPS LCD প্যানেল দিয়ে তৈরি হবে বলে শোনা যাচ্ছে। এর সঙ্গে Karbonn Rebel 5G ফোনের ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 600nits ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। এই আপকামিং ফোনে IP65 রেটিং দেওয়া হতে পারে।
Karbonn Rebel 5G ফোনে ফটোগ্রাফির জন্য 50MP প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। এছাড়াও এই ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে শোনা যাচ্ছে।
