Home খবর এই সপ্তাহে ভারতে লঞ্চ হবে এইসব স্মার্টফোন, দেখে নিন লিস্ট

এই সপ্তাহে ভারতে লঞ্চ হবে এইসব স্মার্টফোন, দেখে নিন লিস্ট

এই সপ্তাহে আসন্ন স্মার্টফোনের লিস্ট বেশ কিছুটা ছোটো রয়েছে। যদিও এখনও পর্যন্ত এই লিস্টে শুধুমাত্র দুটি নাম রয়েছে, তবে এই স্মার্টফোনগুলি একে অপরের থেকে অনেকটাই আলাদা এবং কিছু বিশেষ ফিচার দেওয়া হয়েছে। একদিকে Nokia ফোন নির্মাতা কোম্পানি HMD এমন একটি স্মার্টফোন তৈরি করেছে, যা ইউজাররা নিজেরাই খুলতে পারবেন। অন্যদিকে দেশ জুড়ে প্রথম Realme তাদের স্ন্যাপড্রাগন এলিট 8 প্রসেসর সহ ফোন পেশ করতে চলেছে। নিচে এই আপকামিং স্মার্টফোনদুটির ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল।

আপকামিং স্মার্টফোন

HMD Fusion

লঞ্চ ডেট – 25 নভেম্বর
দাম – 24,499 টাকা (সম্ভাব্য)

আগামী 25 নভেম্বর ভারতে HMD Fusion স্মার্টফোন লঞ্চ করা হবে। এটি একটি কাস্টমাইজেবল স্মার্টফোন, এর ব্যাক প্যানেল খুলে আলাদা করা যায় এবং ইউজাররা নিজেদের পছন্দ অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে দেওয়া ‘স্মার্ট আউটফিট’ লাগিয়ে ব্যাবহার করতে পারবেন। এই স্মার্টফোনে এক্সট্রা রেয়ার স্কিন, রাগেড ফ্রেম এবং লাইট ফ্রেম ব্যাবহার করে ফোনের লুক এবং ডিজাইন আরও আকর্ষণীয় হয়ে যাবে।

প্রসেসিঙের জন্য HMD Fusion ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য ফোনটির ব্যাক প্যানেলে 108MP সেন্সর এবং ফ্রন্ট প্যানেলে 50MP ক্যামেরা থাকবে। এই ফোনে 6.56 ইঞ্চির HD+ 90Hz ডিসপ্লে সাপোর্ট করবে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য 33W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হবে।

Realme GT 7 Pro

লঞ্চ ডেট – 26 নভেম্বর
দাম – 42,500 টাকা (সম্ভাব্য)

26 নভেম্বর প্রথম রিয়েলমি তাদের কোয়ালকম Snapdragon 8 Elite প্রসেসর সহ Realme GT 7 Pro স্মার্টফোন ভারতে লঞ্চ করতে চলেছে। এই প্রসেসর 4.32GHz ক্লক স্পীডে কাজ করে। ভারতে এই ফোনটি 40 হাজার টাকা দামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটিতে 8GB RAM + 256GB স্টোরেজ অপশন দেওয়া হতে পারে।

Realme GT 7 Pro ফোনটিতে 6.78-ইঞ্চির 8T LTPO Samsung Eco2 1.5K OLED ডিসপ্লে থাকবে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 2000nits ব্রাইটনেস সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 120W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 6,000 ব্যাটারি যোগ করা হবে। ফটোগ্রাফির জন্য ফোনে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা এবং 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। জানিয়ে রাখি ফোনটিতে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP69+IP68 রেটিং যোগ করা হবে।