ভারতের বাজারে এই সপ্তাহে স্যামসাং, ভিভো, রিয়েলমি ও পোকো ব্র্যান্ডের নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। একদিকে যেমন লো বাজেট সেগমেন্টে realme P4 Lite ও Samsung Galaxy M17e এর মতো 5G স্মার্টফোন পেশ করা হবে, মিড বাজেট সেগমেন্টে Vivo T5x 5G স্মার্টফোন এবং ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে POCO X8 Pro সিরিজ ভারতে পেশ করা হবে। 16 মার্চ থেকে 22 মার্চ পর্যন্ত ভারতে আসন্ন স্মার্টফোনগুলির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Samsung Galaxy M17e 5G
আগামী 17 মার্চ ভারতে Samsung Galaxy M17e 5G ফোনটি লঞ্চ করা হবে। এই 5G ফোনটি 15 হাজার টাকার চেয়ে কম দামে লঞ্চ করা হতে পারে এবং লিক অনুযায়ী এই ফোনটির লঞ্চ প্রাইস 13,999 টাকা হবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হবে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6000mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.7-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে থাকবে। ফটোগ্রাফির জন্য এতে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
Vivo T5x 5G
ভারতের বাজারে 17 মার্চ Vivo T5x 5G ফোনটি পেশ করা হবে। এই ফোনে MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর দেওয়া হবে এবং এর সঙ্গে 8GB RAM থাকবে। এই ফোনটি Android 16 বেসড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 7200mAh ব্যাটারি যোগ করা হবে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.8-ইঞ্চির ফুল এইচডি+ LCD ডিসপ্লে দেওয়া হবে, যা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ওয়েট হ্যান্ড টাচ ফিচার সাপোর্ট করবে। এছাড়াও কোম্পানি জানিয়েছে এই ফোনে IP68 + IP69 রেটিং থাকবে।
POCO X8 Pro
আগামীকাল অর্থাৎ 17 মার্চ ভারতে POCO X8 Pro স্মার্টফোন লঞ্চ হবে। এই ফোনে MediaTek Dimensity 8500 Ultra চিপসেটের সঙ্গে LPDDR5X RAM ও UFS 4.0 storage টেকনোলজি দেওয়া হতে পারে। এই ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 6.59-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। কোম্পানি জানিয়ে দিয়েছে পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6500mAh ব্যাটারি যোগ করা হবে। এছাড়াও ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে।
POCO X8 Pro Max
POCO X8 Pro Max ফোনটি ভারতের প্রথম MediaTek Dimensity 9500s প্রসেসর সহ স্মার্টফোন হতে চলেছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.73GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনটি কোম্পানির এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হিসাবে লঞ্চ হবে এবং এতে 9000mAh ব্যাটারি যোগ করা হবে। এই ব্যাটারি 100W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। এই ফোনে 6.83-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও ফটোগ্রাফির জন্য এতে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে। POCO X8 Pro Max ফোনটির দাম 50 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে।
realme P4 Lite 5G
এখনও পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, তবে এই সপ্তাহেই আগামী 19 মার্চ ভারতে realme P4 Lite 5G ফোনটি লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। এই ফোনটি বাজারে উপস্থিত realme P4 Lite 4G ফোনটির 5G ভেরিয়েন্ট হিসাবে পেশ করা হবে। এই ফোনে 7,000mAh ব্যাটারি দেওয়া হবে এবং এতে 6 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.7-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য এতে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হবে। এছাড়াও এই ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড বডি থাকতে পারে।
OPPO Find N6 (চীন)
আগামী 17 মার্চ চীনে OPPO Find N6 ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনে titanium alloy hinge সহ মেমরি গ্লাস লেয়ার যোগ করা হবে, যা ডিসপ্লে আরও বেশি ফ্ল্যাট ও ক্রিজ কম করতে সাহায্য করবে। এই ফোনে 8.12-ইঞ্চির মেইন ডিসপ্লে এবং 6.6-ইঞ্চির কভার স্ক্রিন থাকতে পারে। ফোনটির ব্যাক প্যানেলে 200MP hasselblad ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে এবং মেইন ও কভার উভয় স্ক্রিনে 20MP সেলফি ক্যামেরা যোগ করা হতে পারে। এই ফোনে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।














