এই সপ্তাহে লঞ্চ হতে চলেছে এইসব স্মার্টফোন, বাজারে আসছে নতুন ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ নতুন স্মার্টফোন

2025 সাল শেষ হতে চলেছে। গোটা বছর জুড়ে এমন বেশ কিছু স্মার্টফোন লঞ্চ হয়েছে, যা ইন্ডাস্ট্রিতে নতুন ট্রেন্ডের সূচনা করেছে। বছরের এই প্রায় শেষ সপ্তাহেও এমন কিছু নতুন স্মার্টফোন পেশ হবে, যেগুলি অ্যাডভান্স ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হবে। আগামী 22 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর পর্যন্ত ভারতে নতুন কোনো ফোন লঞ্চ হবে না, তবে চীনে নতুন স্মার্টফোন পেশ করা হবে। নিচে এই সপ্তাহে আসন্ন ফোনগুলির ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল। নিচে ফোনের নাম ও লঞ্চ ডেট সহ লিক স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। নিম্নোক্ত সবকটি ফোন‌ই চীনে লঞ্চ করা হবে।

Huawei Nova 15

লঞ্চ ডেট – 22 ডিসেম্বর

22 ডিসেম্বর চীনে Huawei Nova 15 সিরিজ লঞ্চ করা হবে। সিরিজের ভ্যানিলা মডেল Huawei Nova 15 ফোনে 2.28GHz ক্লক স্পীডযুক্ত Kirin 8020 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনে 16GB RAM যোগ করা হবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 5,700mAh ব্যাটারি থাকবে। এতে OLED প্যানেল দিয়ে তৈরি 6.7-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

Huawei Nova 15 Pro

লঞ্চ ডেট – 22 ডিসেম্বর

এই আপকামিং সিরিজের প্রো মডেল Huawei Nova 15 Pro ফোনেও Kirin 8020 প্রসেসর থাকবে বলে জানা গেছে। চিপসেটের পাশাপাশি ফোনটির ব্যাটারিও ভ্যানিলা মডেলের মতোই দেওয়া হতে পারে। ফোনটির ফটোগ্রাফি সেগমেন্ট যথেষ্ট উল্লেখযোগ্য হতে পারে। লিক অনুযায়ী এই ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সর, 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হবে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ডুয়েল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এই ফোনে 6.84-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে।

Huawei Nova 15 Ultra

লঞ্চ ডেট – 22 ডিসেম্বর

Huawei Nova 15 Ultra ফোনেও 1.5K পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.84-ইঞ্চির ডিসপ্লে যোগ করা হতে পারে। এই স্ক্রিন LTPO OLED প্যানেল দিয়ে তৈরি হতে পারে। লিক অনুযায়ী প্রসেসিঙের জন্য 2.5GHz ক্লক স্পীডযুক্ত Kirin 9010S প্রসেসর পাওয়া যাবে। ফোনটির ক্যামেরা এবং ব্যাটারি সেগমেন্ট সিরিজের Nova 15 Pro ফোনের মতোই হতে পারে। অর্থাৎ এই আলট্রা মডেলেও 50MP ডুয়েল সেলফি ক্যামেরা ও 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপের পাশাপাশি 5,700mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

Xiaomi 17 Ultra

লঞ্চ ডেট – 26 ডিসেম্বর

আপকামিং Xiaomi 17 Ultra ফোনে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 চিপসেট যোগ করা হবে। লিক অনুযায়ী এই ফ্ল্যাগশিপ ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স, 1-ইঞ্চি মাপের 50MP OmniVision OV50X প্রাইমারি সেন্সর এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 120W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 7,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here