কালি পূজা আসার আগে থেকেই কম-বেশি সব এলাকাতেই বাজি ফাটানো শুরু হয়ে গেছে। সবাই উৎসবের আমেজে মশগুল হয়ে রয়েছে এবং মোবাইল ব্র্যান্ডগুলিও উপহার হিসাবে নতুন স্মার্টফোন লঞ্চের পাশাপাশি পুরনো ফোনে ডিসকাউন্ট জারি করে চলেছে। ভারতের স্মার্টফোন বাজারে এই সপ্তাহে একাধিক ফোনে অসাধারণ ডিসকাউন্ট অফার দেখা যাবে। একই সঙ্গে এই সপ্তাহে অর্থাৎ 13 অক্টোবর থেকে 19 অক্টোবর পর্যন্ত চীনে লঞ্চ হতে চলেছে একাধিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এই সপ্তাহে Vivo X300 সিরিজ, Honor Magic 8 সিরিজ ও OPPO Find X9 সিরিজ লঞ্চ করা হবে এবং এইসব ফোনের ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Vivo X300 series
লঞ্চ ডেট – 13 অক্টোবর
আজ অর্থাৎ 13 অক্টোবর চীনে Vivo X300 সিরিজ লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে কোম্পানির পক্ষ থেকে Vivo X300, Vivo X300 Pro এবং Vivo X300 Ultra নামের তিনটি স্মার্টফোন পেশ করা হবে। সিরিজের X300 এবং X300 Pro মডেলে MediaTek Dimensity 9500 চিপসেট যোগ করা হতে পারে। এছাড়া Vivo X300 Ultra ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে।
Vivo X300 Ultra ফোনটি বিশ্বের প্রথম দুটি 200MP ক্যামেরা সেন্সর সহ স্মার্টফোন হতে চলেছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে 50MP সেলফি ক্যামেরা থাকতে পারে। সিরিজের Pro মডেলেও 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। Vivo X300 ও X300 Pro ফোনে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার এবং Vivo X300 Ultra ফোনে 120W ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে বলে শোনা যাচ্ছে।
Honor Magic 8 series
লঞ্চ ডেট – 15 অক্টোবর
এই সপ্তাহে চীনে Honor Magic 8 সিরিজও লঞ্চ করা হবে এবং এই সিরিজের অধীনে Honor Magic 8 ও Magic 8 Pro স্মার্টফোন পেশ করা হবে। এই দুটি ফোনেই Snapdragon 8 Elite Gen 5 চিপসেট যোগ করা হতে পারে। Magic 8 Pro ফোনে 6.7-ইঞ্চির মাইক্রো-কোয়াড কার্ভড OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 120W ওয়্যার্ড এবং 80W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,200mAh ব্যাটারি থাকতে পারে। ফটোগ্রাফির জন্য এতে 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP সেন্সর যোগ করা হবে বলে জানা গেছে।
সিরিজের Honor Magic 8 ফোনে 6.58-ইঞ্চির 1.5K ফ্ল্যাট স্ক্রিন থাকতে পারে। এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার সহ 7,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 200MP টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। এই ফোনটি Android 15 বেসড MagicOS 10 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে এবং এতে বিভিন্ন AI ফিচার থাকবে।
OPPO Find X9 series
লঞ্চ ডেট – 16 অক্টোবর
OPPO আগামী 16 অক্টোবর চীনে তাদের OPPO Find X9 সিরিজের অধীনে OPPO Find X9 এবং OPPO Find X9 Pro স্মার্টফোন লঞ্চ করবে। প্রসেসিঙের জন্য এই দুটি ফোনেই MediaTek Dimensity 9500 প্রসেসর যোগ করা হবে। উভয় ফোনের টপ মডেলে 16GB RAM সহ 1TB ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। কোম্পানির পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে সিরিজের Find X9 মডেলে 7,025mAh এবং Find X9 Pro ফোনটিতে 7,500mAh ব্যাটারি যোগ করা হবে।
OPPO Find X9 ফোনে 6.59 ইঞ্চির কম্প্যাক্ট সাইজের স্ক্রিন দেওয়া হবে এবং OPPO Find X9 Pro ফোনটিতে 6.78 ইঞ্চির স্ক্রিন থাকবে। উভয় ফোনের ডিসপ্লে 1.5K রেজোলিউশন ও 120Hz রিফ্রেশ রেট সহ আলট্রা সনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করবে। এই সিরিজের দুটি ফোনেই প্রিমিয়াম ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ফোনদুটির বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে।












