VI-এর নতুন প্রিপেইড প্ল্যান গুলি Jio, Airtel এবং BSNL প্ল্যান গুলির থেকেও বেস্ট। কোম্পানি বিগত দিনেই 99 টাকা, 107 টাকা এবং 111 টাকার প্ল্যান পেশ করেছে। সবচেয়ে বড়ো কথা হলো কোম্পানির এই প্ল্যান গুলি মান্থলি প্ল্যান এবং এর সাথে ইউজাররা কলিং, এসএমএস এবং ডেটা বেনিফিটও পাবে। আপনার আউটগোয়িং কলের খরচা কম হয় এবং বেশি ইনকামিং কল আসে, তাহলে এই প্ল্যান গুলি সবচেয়ে ভালো প্ল্যান। বিগত দিনে এয়ারটেল কোম্পানিও 109 এবং 111 টাকার প্ল্যান পেশ করেছে, কিন্তু ভিআইয়ের প্ল্যান গুলি শুধু এয়ারটেল নয়, এমনকি জিও এবং বিএসএনএল প্ল্যানের থেকেও ভালো। এই আর্টিকেল VI-এর তিনটি প্ল্যানের সম্পর্কে ডিটেইলসে বলা হয়েছে এবং এয়ারটেলের প্ল্যানের সাথে তুলনা করা হয়েছে। এই আর্টিকেলের মাধ্যমে আপনি জানতে পারবেন কোন প্ল্যানটি আপনার জন্য বেস্ট।
VI-এর 99 টাকার প্ল্যান
VI-এর 99 টাকার প্ল্যানের কথা বলা হলে এই প্ল্যানে ইউজাররা 28 দিনের ভ্যালিডিটি পাবে। এর সাথে কোম্পানি 99 টাকার টকটাইম প্রদান করছে। অর্থাৎ আপনার টাকার সম্পূর্ণ ভ্যালু দেওয়া হচ্ছে। আবার কলিং এবং মেসেজের কথা বলা হলে এই প্ল্যানে 2.5 পয়সা প্রতি সেকেন্ডে কলিঙের জন্য টাকা নেওয়া হয়। কিন্তু এই প্ল্যানে মেসেজের সুবিধা পাওয়া যাবে না এবং স্ট্যান্ডার্ড প্ল্যানও চলতে থাকবে। ইন্টারনেটের জন্য 200এমবি ডেটা দেওয়া হয়।
VI-এর 107 টাকার প্ল্যান
ভিআইয়ের 107 টাকার প্ল্যানে 99 টাকার মতোই সুবিধা পাওয়া যাবে, কিন্তু এই প্ল্যানের বেশি দিনের ভ্যালিডিটি এটির সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য। এই প্ল্যানে 30 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এর সাথে 107 টাকার ফুল-ভ্যালু টকটাইম পাওয়া যাবে। এছাড়া এই প্ল্যানে 200 এমবি ডেটাও পাওয়া যাবে।
ভোডাফোন আইডিয়ার 111 টাকার প্ল্যান
VI-এর 111 টাকার প্ল্যানে আগের প্ল্যান গুলির মতোই কোম্পানির পক্ষ থেকে ফুল-ভ্যালু টকটাইম দেওয়া হয়। অর্থাৎ এই প্ল্যানে সম্পূর্ণ 111 টাকার ফুল টকটাইম পাওয়া যাবে। এই প্ল্যানের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এই প্ল্যানে কোম্পানি 31 দিনের ভ্যালিডিটি প্রদান করছে। অর্থাৎ মান্থ ভ্যালু না, মাস 30 দিনের হলেও ইউজাররা 31 দিনের ভ্যালিডিটি পাবে। এরসাথে 200 এমবি ডেটাও পাওয়া যাবে এই প্ল্যানে। কলিঙের জন্য কোম্পানি এই প্ল্যানে প্রতি সেকেন্ডে 2.5 পয়সা চার্জ করে। এই প্ল্যানেও ম্যাসেজের দাম নির্ধারিত নয় এবং ইউজারদের স্ট্যান্ডার্ড চার্জ দিতে হবে।
এয়ারটেলের 99, 109 এবং 111 টাকার প্ল্যান
VI-এর এই প্ল্যান গুলির সাথে এয়ারটেলের নতুন 99 টাকা, 109 টাকা এবং 111 টাকার প্ল্যানের তুলনা করা হলে অনেকটাই পার্থক্য লক্ষ করা যায়। সর্বপ্রথম বলে দিই, যে এয়ারটেলের 99 টাকা, 108 টাকা এবং 111 টাকার এই প্ল্যান গুলিতে 99 টাকার টকটাইম পাওয়া যায়। 99 টাকার প্ল্যানের ভ্যালিডিটি যেখানে 28 দিনের, আবার 109 টাকার প্ল্যানটি 30 দিন পর্যন্ত ভ্যালিড থাকবে। আবার 111 টাকার প্ল্যানে মাসের হিসাবে ভ্যালিডিটি বদলে যাবে। 30 দিনের মাসে 30 দিন, আবার 31 দিনের মাসে 31 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এয়ারটেলের সব প্ল্যানে লোকাল এবং এসটিডি কলের জন্য প্রতি সেকেন্ডে 2.5 পয়সা চার্জ করা হয়। লোকাল এসএমএসের জন্য 1 টাকা এবং এসটিডি মেসেজের জন্য 1.5 টাকা প্রতি মেসেজ চার্জ করে কোম্পানি।
উপসংহার
দুটি কোম্পানির প্ল্যান গুলি দেখার পরে এখন প্রশ্ন এটাই যে কোনটি বেস্ট। সেইজন্যেই বলে দিই, যে সব ক্ষেত্রেই VI এগিয়ে। সর্বপ্রথম প্ল্যানের ভ্যালুর কথা বলা হলে ভিআই নিজের ইউজারদের 99 টাকা, 107 টাকা এবং 111 টাকার প্ল্যানে ফুল ভ্যালু টকটাইম প্রদান করে, কিন্তু এয়ারটেল সব কটি প্ল্যানে 99 টাকার টকটাইম প্রদান করে। দুটি কোম্পানির কলিং প্ল্যান একই রকম। 2.5 পয়সা প্রতি সেকেন্ডের হিসাবে দুটি কোম্পানিই চার্জ করে, কিন্তু ভ্যালিডিটির দিক থেকে ভোডাফোন বাজিমাত করেছে। ভিআই কোম্পানির 111 টাকার প্ল্যানে 31 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। ম্যাসেজের ক্ষেত্রে ভোদাফোন পিছিয়ে, কিন্তু বাকি সব দিক থেকে দেখলে ভোডাফোন বাজিমাত করেছে। এমতাবস্থায় আপনি যদি কম টাকায় 1 মাসের ভ্যালিডিটি যুক্ত প্ল্যান চান, তাহলে VI সবথেকে বেস্ট।
বাকি জিও এবং BSNL-এর কথা বলা হলে, বলে দিই যে জিওর কাছে এই ধরনের কোনো প্ল্যান নেই। আবার BSNL-এর কাছে কিছু ভালো প্ল্যান আছে, কিন্তু সেগুলি 3 জি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









