Home খবর 6 অক্টোবর ভারতে অনুষ্ঠিত হবে vivo NEXT 2026 ইভেন্ট! vivo V80, S2 FE এবং X fold 6 স্মার্টফোন সহ লঞ্চ হবে vivo Vision

6 অক্টোবর ভারতে অনুষ্ঠিত হবে vivo NEXT 2026 ইভেন্ট! vivo V80, S2 FE এবং X fold 6 স্মার্টফোন সহ লঞ্চ হবে vivo Vision

ভিভো ফ্যানদের জন্য দারুণ খবর! কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে আগামী 6 অক্টোবর ভারতে vivo NEXT 2026 ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই লঞ্চ ইভেন্টের মঞ্চ থেকে দেশের বাজারে তিনটি স্মার্টফোন এবং একটি VR হেডসেট পেশ করা হবে। এই ইভেন্টের ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

vivo NEXT 2026

আগামী 6 অক্টোবর ভারতে vivo NEXT 2026 ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। দেশের রাজধানী দিল্লিতে কোম্পানি এই ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই ইভেন্টের মঞ্চ থেকেই ভারতের মার্কেটে vivo V80, vivo S2 FE ও vivo X fold 6 স্মার্টফোন সহ vivo Vision VR হেডসেট পেশ করা হবে। জানিয়ে রাখি এই প্রথম ভিভো কোনো লঞ্চ ইভেন্টের মঞ্চ থেকে এক সঙ্গে এতগুলি স্মার্টফোন বাজারে আনতে চলেছে।

6 অক্টোবর দুপুর 12টা থেকে vivo NEXT 2026 ইভেন্টের সূচনা হবে এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ব্র্যান্ডের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও ভিভো ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ইভেন্ট লাইভ স্ট্রিম করা হবে। এই লঞ্চ ইভেন্টে ভিভো ব্র্যান্ড অ্যাম্বাসাডার এবং জনপ্রিয় বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা উপস্থিত থাকবেন। ওপরে দেওয়া ইউটিউব উইন্ডোতে ক্লিক করে এই ইভেন্ট লাইভ দেখা যাবে।

vivo V80

Vivo V80 5G ফোনে 50MP Sony LYTIA 700V OIS প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। এর সঙ্গে এই ফোনে 3x অপটিক্যাল জুম ও 100x ডিজিটাল জুম সাপোর্টেড 50MP টেলিফটো লেন্স এবং একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। এই ফোনে 6.58 ইঞ্চির 1.5K OLED স্ক্রিন থাকতে পারে, যা 144Hz রিফ্রেশ রেট এবং 5000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করবে। এছাড়াও অন্ধকারে এই স্ক্রিনের ব্রাইটনেস 1nit পর্যন্ত কমানো সম্ভব হবে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Vivo V80 5G ফোনে 7200mAh ব্যাটারি দেওয়া হতে পারে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে প্রায় 39 ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম পাওয়া যাবে। এই ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W FlashCharge ফিচার যোগ করা হবে। ভারতের বাজারে এই ফোনটি OriginOS 7 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে এবং এতে একাধিক লেটেস্ট ও অ্যাডভান্স ফিচার পাওয়া যাবে। প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে।

vivo X Fold 6

Vivo X Fold 6 ফোল্ডেবল স্মার্টফোনে 8.02 ইঞ্চির 2K+ ডিসপ্লে দেওয়া হয়েছে এবং ফোনটি আনফোল্ড করলে এই স্ক্রিন অ্যাক্সেস করা যাবে। AMOLED LTPO প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিনে Samsung M14 লুমিনেসেন্ট ম্যাটেরিয়াল ব্যাবহার করা হয়েছে। এই ফোনটি ফোল্ড করলে 2528 × 1120 পিক্সেল রেজোলিউশন সহ 6.51 ইঞ্চির FHD+ ডিসপ্লে পাওয়া যাবে। এই সেকেন্ডারি ডিসপ্লেতে BOE Q11 লুমিনেসেন্ট ম্যাটেরিয়াল সহ AMOLED LTPO প্যানেল ব্যাবহার করা হয়েছে। এই ফোনের উভয় ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 5000nits ব্রাইটনেস সাপোর্ট করে।

Vivo X Fold 6 ফোনটি Android 17 বেস্ড OriginOS 7 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে MediaTek Dimensity 9500 Super Edition চিপসেটের সঙ্গে V3+ Imaging চিপ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে 200MP Samsung S5KHPB প্রাইমারি OIS সেন্সরের সঙ্গে 3x অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP Sony LYT602 পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাওয়া যাবে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 20MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6900mAh ব্যাটারি থাকতে পারে, যা 80W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

vivo S2 FE

ভিভো তাদের আপকামিং Vivo S2 FE ফোনটিকে ‘‘vivo’s largest battery phone’ টাইটেল দিয়েছে। এই ফোনে 10000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W ফাস্ট চার্জিং ফিচার যোগ করতে পারে। ভারতের বাজারে Vivo S2 FE 5G ফোনটি MediaTek Dimensity 7300e প্রসেসর এবং 6GB RAM সহ লঞ্চ করা হতে পারে।

Vivo S2 FE 5G ফোনে 6.84 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 2000nits ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। ধূলো ও জল থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP69 রেটিং দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি Sony IMX852 সেন্সর যোগ করা হতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।