Highlights
- 22 সেপ্টেম্বর লঞ্চ হবে Vivo T2 Pro 5G।
- এই ফোনে 8GB RAM থাকবে বলে আশা করা হচ্ছে।
- এতে 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
ভিভো সম্প্রতি তাদের T2 সিরিজের পরিধি বাড়ানোর কথা ঘোষণা করেছে। এই সিরিজের অধীনে আগামী 22 সেপ্টেম্বর ভারতে Vivo T2 Pro 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। লঞ্চের এখনও কিছু দিন বাকি আছে এবং এর আগেই ফোনটি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে দেখা গেছে। এখান থেকে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনের গীকবেঞ্চ লিস্টিং এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে।
Vivo T2 Pro 5G এর গীকবেঞ্চ লিস্টিং
- নতুন Vivo T2 Pro 5G ফোনটি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে মডেল নাম্বার V2321 সহ লিস্টেড করা হয়েছে।
- ফোনটি সিঙ্গেল কোরে 1161 এবং মাল্টি কোরে 2625 পয়েন্ট পেয়েছে।
- ফোনটির প্রসেসর সম্পর্কে জানা গেছে এই ফোনে মিডিয়াইয়েক Dimensity 7200 চিপসেট থাকবে। এর সঙ্গে Mali-G610 MC4 জিপিইউ দেওয়া হবে।
- Vivo T2 Pro 5G ফোনটিতে 8GB RAM যোগ করা হবে বলে জানা গেছে।
- আরও জানা গেছে এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ফ্যান টাচ ওএস 13 এ কাজ করবে।
Vivo T2 Pro 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Vivo T2 Pro 5G ফোনটিতে 6.38 ইঞ্চির 3D কার্ভ এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 120Hz রিফ্রেশরেট এবং হাই রেজলিউশন থাকবে বলে জানা গেছে।
- প্রসেসর: গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী এই ফোনটি MediaTek Dimensity 7200 চিপসেটে রান করবে।
- স্টোরেজ: এই ফোনে 8GB RAM দেওয়া হবে। লিস্ট থেকে আরও জানা গেছে এই ফোনে 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ এবং 8GB virtual RAM থাকবে।
- ক্যামেরা: Vivo T2 Pro 5G ফোনে অসাধারণ ক্যামেরা পাওয়া যেতে পারে। এতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারযুক্ত ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে।
- ব্যাটারি: দীর্ঘ সময় চলার জন্য Vivo T2 Pro 5G তে 5000mAh ব্যাটারি এবং সুপারভুক ফাস্ট চার্জিং দেওয়া হতে পারে।
- ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ফ্যান টাচ ওএস 13 এ কাজ করতে পারে।
- অন্যান্য: কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে ডুয়েল সিম 5G, ব্লুটুথ, ওয়াইফাই, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো প্রয়োজনীয় ফিচার দেওয়া হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










