Home খবর ভারতে লঞ্চ হল vivo T5 Lite 44W 5G স্মার্টফোন, রয়েছে 64GB স্টোরেজ

ভারতে লঞ্চ হল vivo T5 Lite 44W 5G স্মার্টফোন, রয়েছে 64GB স্টোরেজ

গত জুলাই মাসে ভিভো ভারতের বাজারে তাদের সস্তা 5G স্মার্টফোন vivo T5 Lite লঞ্চ করেছিল। এই ফোনে 6500mAh ব্যাটারি, MediaTek Dimensity 6300 প্রসেসর এবং 50MP ক্যামেরার মতো বিভিন্ন ফিচার রয়েছে। এই ফোনটি 4GB RAM + 128GB Storage সহ 19,999 টাকা প্রাথমিক দামে বাজারে আনা হয়েছিল। এবার কোম্পানি এই ফোনের 64GB স্টোরেজ সহ সবচেয়ে সস্তা ভেরিয়েন্ট পেশ করেছে।

vivo T5 Lite 5G ফোনের স্পেসিফিকেশন

vivo T5 Lite 5G ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট ও 1200nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে Greasy-Hand ও Wet-Hand ফিচার যোগ করা হয়েছে, ফলে ভেজা ও পিচ্ছিল হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে।

এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য vivo T5 Lite 5G ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট রয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 5,75,705 AnTuTu Score পেয়েছে। এই ফোনটির Extended RAM ফিচারের দৌলতে 6GB Physical RAM এর সঙ্গে 6GB Virtual RAM যোগ করে মোট 12GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে।

vivo T5 Lite 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony IMX852 সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

এই ফোনে বড় ব্যাটারি দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য vivo T5 Lite 5G ফোনে 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 23 ঘন্টা পর্যন্ত ইউটিউব বা 20 ঘন্টা পর্যন্ত ইনস্টাগ্রাম স্ক্রলিং টাইম পাওয়া যাবে। আমাদের টেস্টে এই ফোনের PCMark ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর ছিল 18 ঘন্টা, 11 মিনিট। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W FlashCharge ফিচার যোগ করা হয়েছে।

vivo T5 Lite 5G ফোনটিতে MIL‑STD‑810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ বডি রয়েছে, ফলে ফোনটি অ্যান্টি ড্রপ এবং শকপ্রুফ হয়ে উঠবে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP65 রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 5GHz Wi-Fi ও Bluetooth 5.4 সহ OTG এবং FM রেডিও যোগ করা হয়েছে। এছাড়াও মেমরি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যাবে।

vivo T5 Lite 5G ফোনের দাম

vivo T5 Lite 5G ফোনের এই নতুন ভেরিয়েন্টে 4GB RAM + 64GB Storage যোগ করা হয়েছে। এখনও পর্যন্ত এই মডেলের দাম প্রকাশ্যে আসেনি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফোনের সেল শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি 20000 টাকার চেয়ে কম দামের 5G স্মার্টফোন হিসাবে বাজারে পেশ করা হবে।

এছাড়াও এই ফোনের 4GB RAM + 128GB Storage ফোনের সেলিং প্রাইস 20,499 টাকা। এক‌ইভাবে ফোনটির 6GB RAM + 128GB Storage মডেল 22,999 টাকা এবং 6GB RAM + 256GB Storage মডেল 26,999 টাকা দামে সেল করা হয়।