টেক কোম্পানি Vivo এর “ভি” সিরিজের আগামী স্মার্টফোন Vivo V17 সম্পর্কে দীর্ঘদিন ধরে বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে। সার্টিফিকেশন সাইটে লিস্টেড হওয়ার সঙ্গে সঙ্গে এই ফোনটির রিয়েল ইমেজও ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। এমনকি কিছু দিন আগে ফোনটি একটি মিউজিক ভিডিওতেও দেখা যায়, যার থেকে স্পষ্ট বোঝা যায় ফোনটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। এবার বিদেশী মিডিয়ার রিপোর্ট থেকে জানা গেছে আন্তর্জাতিক মঞ্চে Vivo V17 লঞ্চ করে দেওয়া হয়েছে এবং এই ফোনটি রাশিয়ান মার্কেটের মাধ্যমে টেক জগতে পা রেখেছে।
আরও পড়ুন : 9,999 টাকা দামে কোন ফোনটি ভালো? Realme 5s না Redmi Note 8?
রাশিয়ার স্মার্টফোন মার্কেটে Vivo V17 ফোনটি লঞ্চ করে দেওয়া হয়েছে। কোম্পানির রাশিয়ান ওয়েবসাইটে ফোনটি লিস্টেড করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে ফোনটির প্রিঅর্ডার বুকিঙও করা যাচ্ছে। Vivo V17 এর প্রোডাক্ট পেজে ফোনটি সম্পর্কে সব তথ্য দেওয়া আছে, যেখান থেকে ফোনটির লুক, ডিজাইন, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে সবকিছু জানা গেছে। Vivo V17 ফোনটিকে গত সপ্তাহে ফিলিপিন্সে লঞ্চ করা Vivo S1 Pro এর রিব্র্যান্ডেড ভার্সন বলা হচ্ছে।
Vivo V17 লুক
Vivo V17 ফোনটির ব্যাক প্যানেলে মাঝখানে “ডায়মন্ড” শেপে রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে চারটি ক্যামেরা সেন্সর আছে। চারটি সেন্সরের মধ্যে তিনটি সেন্সর এক লাইনে ভার্টিক্যাল শেপে অবস্থিত এবং চতুর্থ সেন্সরটি এই তিনটি সেন্সরের ডানদিকে দেওয়া হয়েছে। ক্যামেরা সেন্সরের বাঁদিকে “মিউজিক ওয়েভ” এর মতো চিহ্ন রয়েছে। ক্যামেরা সেটআপের ডায়মন্ড শেপের ঠিক নিচে ফ্ল্যাশ লাইট অবস্থিত। ফোনটির ব্যাক প্যানেলে নিচের দিকে মাঝ বরাবর ভার্টিক্যাল শেপে “Vivo Camera & Music” লেখা আছে।
আরও পড়ুন : Realme আনতে চলেছে নতুন স্মার্টফোন সিরিজ যা বিক্রি হবে শুধুমাত্র অফলাইন রিটেইল স্টোরে
Vivo V17 এর ব্যাক প্যানেলে কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা সিকিউরিটি সেন্সর নেই, বরং এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনের ফ্রন্ট প্যানেলে বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এর ওপর দিকে “ইউ” শেপের নচ আছে। ডিসপ্লের নিচের দিকে অপেক্ষাকৃত চওড়া চিন পার্ট আছে। ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন এবং নিচের প্যানেলে ইউএসে পোর্ট দেওয়া হয়েছে।
কোয়াড ক্যামেরা
ফোটোগ্ৰাফির জন্য Vivo V17 তে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের GM1 সেন্সর আছে। এর সঙ্গে এই সেটআপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Vivo V17 তে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
আরও পড়ুন : 1,000 টাকা সস্তা হল 4,230 এমএএইচ ব্যাটারীযুক্ত OPPO A5s, জেনে নিন নতুন দাম
Vivo V17 স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে Vivo V17 ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.38 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লেযুক্ত। Vivo V17 তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ফনটাচ ওএস 9.2 এর সঙ্গে পেশ করা হয়েছে যা 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 610 জিপিইউ আছে।
রাশিয়াতে Vivo V17 ফোনটি 8 জিবি র্যামের সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনটি একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V17 এ 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এমএএইচের বড় ব্যাটারী দেওয়া হয়েছে। রাশিয়াতে এই ফোনটি 22,990 রুবেল দামে লঞ্চ করা হয়েছে, ভারতীয় টাকায় এই দাম প্রায় 25,800 টাকার সমান। তবে আশা করা হচ্ছে ভারতে এই ফোনটি Vivo S1 Pro নয়, বরং Vivo V17 হিসেবে আসবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











