ভারতীয় সাইটে লিস্টেড হল Vivo V21 5G, এগিয়ে আসছে লঞ্চ ডেট

গত বছর নভেম্বর মাসে আমরা খবর দিয়েছিলাম ভিভো তাদের আপকামিং স্মার্টফোন সিরিজ ‘ভিভো ভি21’ এ কাজ করছে। এই সিরিজে Vivo V21, Vivo V21 SE এবং Vivo V21 Pro স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। কয়েক দিন আগে চরম গুজব শোনা যাচ্ছিল যে শীঘ্রই ভারতে ভিভো ভি21 সিরিজ পেশ করা হতে পারে। এবার বিখ্যাত ভারতীয় টিপস্টার মুকুল শর্মা এবিষয়ে নতুন তথ্য জানিয়েছেন। তিনি টুইটের মাধ্যমে জানিয়েছেন ভিভোর একটি নতুন স্মার্টফোন V2050 মডেল নাম্বারের সঙ্গে BIS এ লিস্টেড করে দেওয়া হয়েছে। এই ফোনটি মার্কেটে Vivo V21 নামে পেশ করা হবে। এর থেকে বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি ফোনটির ভারতে লঞ্চ ডেট ঘোষণা করা হতে পারে।

ভারতীয় সাইটের লিস্টিং

ভিভো তাদের ‘ভিভো ভি21’ সিরিজের মধ্য দিয়ে 5জি সেন্ট্রিক মিড রেঞ্জ স্মার্টফোন পেশ করবে। এর আগে Vivo V21 5G।ফোনটি ইন্দোনেশিয়া টেলিকম সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। প্রসঙ্গত Vivo V21 5Gফোনটি গত বছর লঞ্চ করা ‘Vivo V20’ সিরিজের পরবর্তী প্রজন্ম।

Vivo V21 5G

খুব তাড়াতাড়ি কোম্পানির পক্ষ থেকে ভারতে Vivo V21 5G এর অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা করা হতে পারে। লিস্টিঙে 5জির কথা উল্লেখ করা হয়েছে এবং মনে করা হচ্ছে ফোনটি মিডিয়াটেক ডায়মেনশন অথবা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন চিপসেটে রান করতে পারে। গুজব শোনা যাচ্ছে রিয়েলমি ও শাওমির পর এবার ভিভোও তাদের নতুন মিড রেঞ্জ 5জি স্মার্টফোন লঞ্চ করে গ্ৰাহকদের আকর্ষণ করতে চাইছে।

Vivo V21 সিরিজে লঞ্চ হবে তিনটি ফোন

কিছু দিন আগের কানাঘুষো শোনা গেছে আপকামিং ‘ভিভো ভি21’ সিরিজে অভিনব ক‍্যামেরা সেট‌আপ থাকবে। তবে এই সিরিজের ফোনগুলির ডিজাইন সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। আশা করছি গত বছরের ‘Vivo V20’ সিরিজের মতোই ‘Vivo V21’ লাইন‌আপেও তিনটি স্মার্টফোন পেশ করা হবে।

Vivo V21 SE 

কয়েক দিন আগের একটি রিপোর্টে বলা হয় Vivo V21 SE ফোনটি কোম্পানি তাদের iQOO U3 এর রিব্র‍্যান্ডেড ভার্সন হিসেবে পেশ করতে পারে। যদি এই কথা সত্যি হয় তবে এই ফোনে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.5 ইঞ্চির স্ক্রিন দেওয়া হতে পারে। এই ফোনটি 2 গিগাহার্টস ক্লক।স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 800 চিপসেটে রান করতে পারে। এছাড়া 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজসহ এই ফোনে মাইক্রোএসডি কার্ড স্লট‌ও থাকবে বলে মনে করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here