Highlights
- Vivo V27 সিরিজটি কোম্পানি অফিসিয়ালি টিজ করেছে।
- ই-কমার্স সাইট Flipkart এ এই সিরিজের প্রোডাক্ট পেজ লাইভ হয়েছে।
- এই সিরিজের অধীনে Vivo V27, Vivo V27 Pro এবং Vivo V27e সিরিজে লঞ্চ হতে পারে।
91mobiles গত সপ্তাহে একটি এক্সক্লুসিভ রিপোর্টে জানিয়েছিল যে Vivo V27 সিরিজটি খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। রিপোর্টে Vivo V27 এবং Vivo V27 Pro সিরিজের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে। Vivo India অফিসিয়ালি ‘V27 সিরিজ’ লঞ্চ করার বিষয়ে টিজ করেছে। কোম্পানি টুইট শেয়ার করার পাশাপাশি এই নতুন স্মার্টফোন সিরিজের প্রোডাক্ট পেজটিকেও শপিং সাইট Flipkart এ লাইভ করেছে। আরও পড়ুন: চীনা স্মার্টফোনগুলিকে টেক্কা দিতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Lava Agni 2 5G ফোন, জেনে নিন ডিটেইলস
Vivo V27 সিরিজ লঞ্চ
Vivo V27 সিরিজটি কোম্পানি তাদের টুইট হ্যান্ডেলের মাধ্যমে টিজ করেছে। টুইটে কোনও একটি ফোন মডেলের নাম দেওয়া হয়নি, তবে ‘সিরিজ’ শব্দটি থেকে এটা স্পষ্ট যে কোম্পানি মার্কেটে একাধিক মোবাইল ফোন লঞ্চ করবে। এই ফোন গুলির নাম Vivo V27, Vivo V27 Pro এবং Vivo V27e হতে পারে। এই নতুন স্মার্টফোন সিরিজটি #TheSpotlightPhone হ্যাশট্যাগ দ্বারা প্রচার করা হচ্ছে যা এই স্মার্টফোনের ক্যামেরা সেটআপকে হাইলাইট করে।
A spotlight has the power to turn any ordinary moment into an occasion that completely, and deservingly, belongs to you.
Presenting you the all-new new #vivoV27Series, thoughtfully designed to put you in the spotlight.
Know More: https://t.co/8BbNLQWbOM
#TheSpotlightPhone pic.twitter.com/ItdX5ZlnPK
— vivo India (@Vivo_India) February 13, 2023
ই-কমার্স সাইট Flipkart এ এই ফোনের প্রোডাক্ট পেজে কোম্পানি Coming Soon লিখেছে। Flipkart এ এই ফোনের ছবিও শেয়ার করা হয়েছে, যেখানে রিং লাইট সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেখানো হয়েছে। ফোনের ফ্রন্ট প্যানেলে একটি বেজেল-লেস কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ধরনের স্ক্রিন আমরা ‘Pro’ মডেলে দেখতে পাব। এখন শুধুমাত্র ফোনটির লঞ্চ ডেট ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে। আরও পড়ুন: লঞ্চের জন্য প্রস্তুত Samsung Galaxy A54 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন
Vivo V27 সিরিজ
Vivo V27 স্মার্টফোনটি ভারতের প্রথম এমন স্মার্টফোন হবে যা MediaTek Dimensity 7200 চিপসেট সহ লঞ্চ করা হবে। এই ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে মার্কেটে আসতে পারে। বেস ভেরিয়েন্টে 8 GB RAM সহ 128 GBস্টোরেজ দেওয়া যেতে পারে, অন্যদিকে ভেরিয়েন্টে 12GB র্যামের সঙ্গে 256GB ইন্টারনাল স্টোরেজ দেখা যাবে। এই Vivo ফোনটি কালো রঙের পাশাপাশি Color Changing Blue ভেরিয়েন্টে সেলের জন্য পাওয়া যাবে।
Vivo V27 Pro মডেলটি MediaTek Dimensity চিপসেটের সাথে মার্কেটে লঞ্চ করা যেতে পারে। এই ফোনে কার্ভড ডিসপ্লে দেওয়া হবে এবং Sony IMX ক্যামেরা সেন্সর দেখা যাবে। এই স্মার্টফোন মডেলটি MediaTek Dimensity 8200 চিপসেটের সাথে ভারতীয় মার্কেটে লঞ্চ হতে পারে। Vivo V27 এর দাম প্রায় 35,000 টাকা এবং Vivo V27 Pro স্মার্টফোনের দাম 40,000 টাকার মধ্যে থাকতে পারে। আরও পড়ুন: ওয়েবসাইটে তালিকাভুক্ত Vivo T2 5G স্মার্টফোন, শীঘ্রই লঞ্চ হবে এই লো বাজেট স্মার্টফোন
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










