যেসব ইউজাররা নতুন ফোন কেনার কথা ভাবছেন এটা তাদের জন্য একদম সঠিক সময়ে। বর্তমানে দেশের সবচেয়ে বড়ো দুটি শপিং সাইট আমাজন এবং ফ্লিপকার্টে ফেস্টিভ সেল শুরু হয়ে গেছে। যেসব ইউজাররা দীর্ঘ সময় ধরে স্মার্টফোন কেনার কথা ভাবছেন, এই সেল চলাকালীন দুর্দান্ত ডিসকাউন্ট সহ স্মার্টফোন কেনা যাবে। তাই এই পোস্টে আমাজন গ্রেট ইন্ডিয়ান সেলে Vivo V40 ফোনের অফার সম্পর্কে জানানো হল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনটিতে দেওয়া ব্যাঙ্ক অফার সম্পর্কে।
আমাজনে Vivo V40 5G ফোনের দাম
Vivo V40 5G ফোনটি (Lotus Purple, 8GB RAM, 128GB Storage) আমাজন সেলের মাধ্যমে 34,440 টাকা দামে সেল করা হবে। তবে এই ফোনটি 34,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। একইসঙ্গে এই ফোনে বেশ কিছু ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। এই সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।
- প্রাইম মেম্বাররা এসবিআই কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত 500 টাকা ছাড় বা এসবিআই ডেভিট কার্ডে 1250 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট 10% ছাড় পাওয়া যাবে।
- প্রাইম সেভিংস এসবিআই ক্রেডিট নন ইএমআই পেমেন্ট করলে 1500 টাকা পর্যন্ত 10% ইন্সতান্নত ডিসকাউন্ট পাওয়া যাবে। এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে 9 মাস বা আরও বেশি EMI ট্রানজংকশনের ক্ষেত্রে 500 টাকা ছাড় উপভোগ করা যাবে।
- এছাড়াও যেসব ইউজাররা ICICI Credit Card ব্যাবহার করে তাঁরা 3 থেকে 6 মাসের নো-কোস্ট ইএমআই এর মাধ্যমে ফোনটি কিনতে পারবেন। তবে অন্য ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে কিনলে 16 শতাংশ এক্সট্রা দিতে হবে।
- Vivo V40 5G ফোনটি 8GB RAM + 128GB ভেরিয়েন্ট ছাড়াও 8GB RAM +256GB ভেরিয়েন্টের 36,830 টাকা দাম এবং 12GB RAM + 256GB স্টোরেজ অপশন 42,999 টাকা দামে সেল করা হবে। আমাজন ছাড়াও ফোনটি ফ্লিপকার্ট এবং কোম্পানির সাইটের মাধ্যমে সেল করা হতে পারে। এখানে ফোনটি লঞ্চের দামে সেল করা হবে। তবে এখানেও ফোনটিতে অফার দেওয়া হচ্ছে।
কোম্পানির সাইট এবং ফ্লিপকার্ট অফার ডিটেইলস
- কোম্পানির সাইটের মাধ্যমে এই ফোনটিতে 3500 টাকা ইনস্ট্যান্ট ছাড়, 4,000 টাকা এডিশানাল বোনাস এবং এক্সচেঞ্জ ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে।
- অন্যদিকে ফ্লিপকার্টে ফোনটি 20,800 টাকা এক্সচেঞ্জ ছাড়, Flipkart Axis Bank Credit Card মাধ্যমে কিনলে 5 শতাংশ ক্যাশব্যাক, HDFC Bank Credit এবং Debit Card EMI কিনলে 1000 টাকা অফ এবং HDFC Bank Credit Card Non EMI 1500 কিনলে টাকা অফ দেওয়া হবে।
নোট: ফোনটি Lotus Purple, Ganges Blue এবং Titanium Grey কালার অপশনে সেল করা হবে।
Vivo V40 এর লঞ্চ দাম
মনে করিয়েদি কিছু দিন আগেই Vivo V40 5G ফোনটি ভারতে পেশ করা হয়েছিল। ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। ফোনটির বেস মডেল 8GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 34,999 টাকা, 8GB RAM +256GB স্টোরেজ অপশনের দাম 36,999 টাকা এবং টপ মডেল 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 41,999 টাকা রাখা হয়েছিল।
Vivo V40 5G এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Vivo V40 5G স্মার্টফোনটিতে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K এমোলেড কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 4500 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লে অসাধারণ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য Vivo V40 5G স্মার্টফোনটি 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.63 GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট সহ লঞ্চ করা হয়েছে। অর্থাৎ অত্যন্ত স্মুথভাবে ডেইলি টাস্ক থেকে শুরু করে হেভি গেমিং পর্যন্ত উপভোগ করা যাবে। গ্রাফিক্সের জন্য এই ফোনটিতে Adreno 720 জিপিইউ দেওয়া হয়েছে।
- স্টোরেজ: Vivo V40 5G ফোনটি 12GB পর্যন্ত LPDDR4X RAM এবং 512GB পর্যন্ত UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে এই ফোনে ভার্চুয়াল RAM যোগ করা হয়েছে, যার সাহায্যে ফোনটির RAM বাড়ানো যাবে।
- ক্যামেরা: Vivo V40 স্মার্টফোনটিতে অরা লাইট ফিচারযুক্ত ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড Zeiss লেন্স রয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V40 5G ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- অন্যান্য: Vivo V40 5G স্মার্টফোনটি জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং, ওয়াই-ফাই 5, ব্লুটুথ 5.4, এনএফসি, সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, ডুয়েল 5জি, 4জি LTE কানেক্টিভিটি মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।
- ওএস: Vivo V40 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ফ্যান টাচ ওএস 14 সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে 3 বছরের ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।










