ভিভো গ্লোবাল বাজারে তাদের V40 সিরিজের নতুন স্মার্টফোন পেশ করেছে। এটি সিরিজে ভ্যানিলা মডেল Vivo 40 5G লঞ্চ করা হয়েছে। তবে শুরুতেই জানিয়ে রাখি কোম্পানি অ্যাপেল ও স্যামসাঙকে দেখে অনুপ্রাণিত হয়ে এই ফোনের বক্সে চার্জার দেয়নি। এই ফোনে 12GB পর্যন্ত RAM, 512GB পর্যন্ত স্টোরেজ, 5500mAh ব্যাটারি, Snapdragon 7 Gen 3 প্রসেসর এবং 50MP ZEISS লেন্স রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।
Vivo V40 5G ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: Vivo V40 5G ফোনে 6.78-ইঞ্চির 1.5K এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 4500 নিটস ব্রাইটনেস এবং 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। এই ফোনটির ডিজাইন অনেকটা চীনে লঞ্চ করা Vivo S19 সিরিজের মতো।
প্রসেসর: এই ফোনে স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট এবং Adreno 720 জিপিইউ যোগ করা হয়েছে।
স্টোরেজ: এই ফোনে 12GB পর্যন্ত LPDDR4x RAM এবং 512GB পর্যন্ত UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Vফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 40 OIS ফিচার এবং অরা লাইট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল Zeiss লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। তবে ফোনের বক্সে চার্জার পাওয়া যাবে না।
অন্যান্য: জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনটিতে IP68 রেটিং যোগ করা হয়েছে। এছাড়াও এতে ওয়াইফাই 5, ব্লুটুথ 5.4, এনএফসি ফিচার রয়েছে।
ওএস: Vivo V40 ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ফানটাচ ওএস 14 সহ পেশ করা হয়েছে।
Vivo V40 5G ফোনের দাম
Vivo V40 5G ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 512GB স্টোরেজ সহ দুটি মডেলে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস মডেলের সঙ্গে কেস পাওয়া যাবে না, তবে টপ মডেলের সঙ্গে কেস থাকবে। এই ফোনের দাম €599 অর্থাৎ প্রায় 53 হাজার টাকা থেকে শুরু বলে জানানো হয়েছে। আগামী জুলাই মাস থেকে এই ফোনটি স্টেলা সিলভার এবং নেবুলা পার্পল কালারে সেল করা হবে।
